নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামী যুব মজলিস কমলগঞ্জ উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন

আনিসুল ইসলাম সভাপতি ও সম্পাদক নজরুল ইসলাম


ইসলামী যুব মজলিস কমলগঞ্জ  উপজেলা শাখা পুনর্গঠন উপলক্ষে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্থানীয় মিলনায়তনে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।

কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য আনিসুল ইসলাম চৌধুরী সাকেরকে সভাপতি ও মোঃ নজরুল ইসলাম সজিবকে সাধারণ সম্পাদক করে ১৩সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়। 

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক।

উপজেলা কমিটির সহ-সভাপতি শফিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহাইল আহমদ, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, প্রচার সম্পাদক সালমান সাদী , অফিস সম্পাদক আব্দে রাব্বি, প্রশিক্ষণ সম্পাদক সালেহ আহমদ, প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ রুহিন, সদস্য মাহবুবুর রহমান, ফাহিম আহমদ, ও সুবহান আলী।

সমাপনী অধিবেশনে আনিসুল ইসলাম সাকেরের সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলাম সজিবের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামি যুব মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারি সৈয়দ আতহার জাকওয়ান, খেলাফত মজলিস কমলগঞ্জ  উপজেলা সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ খালেদ, সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, জেলা যুব মজলিসের সহ-সভাপতি এম খসরু, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওঃ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল ইসলাম মাসুম, জেলা যুব মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম,  প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, শ্রমিক মজলিসের উপজেলা সভাপতি আবুল বাশার, ইসলামী ছাত্র মজলিস উপজেলা সভাপতি মাহি আহমদ, খেলাফত মজলিসের উপজেলা নির্বাহী সদস্য আব্দুস সালাম।

কাউন্সিলে মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর