নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় শিক্ষক আব্দুল হকের পিতৃবিয়োগে শোকের ছায়া

বড়লেখার শিশু শিক্ষা একাডেমীর সিনিয়র শিক্ষক আব্দুল হকের পিতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। বুধবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।


তিনি স্ত্রী, ছেলে-মেয়ে এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২২ আগস্ট) বাদ জুমা তালিমপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও বিশিষ্টজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়।


শিক্ষক আব্দুল হক বলেন,আমার বাবা অত্যন্ত ভালো একজন ব্যক্তি ছিলেন।গতকাল আমাদের (তালিমপুর জামে মসজিদ) মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকে জানতে পারলাম আমার বাবা ৪৮ বছর এই মসজিদের খেদমত করেছেন।এই মসজিদের প্রতিটি কোনায় কোনায় আমার বাবার পদচিহ্ন আছে,শ্রম আছে,ঘাম আছে।তিনি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ গুরুস্থানের খেদমত করতেন।সবাই আমার বাবার জন্য দোয়া করবেন,আল্লাহ তায়ালা যেন এই খেদমতের কারনে আমার বাবাকে মাফ করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।আমার বাবা কোনো দিন কারোও সাথে ব্যক্তিগত কোনো কারনে কারো সাথে মারামারি, উচ্চস্বরে কথাবার্তা এমনকি  বাকবিতন্ডায় জড়ান নি।কিন্তু মসজিদ,মাদ্রাসা,গুরুস্থানের খেদমতের জন্য অনেকের সাথে বাকবিতন্ডায় জড়াতে দেখেছি।কেউ যদি আমার বাবার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে উনাকে মাফ করে দিবেন।


শিক্ষক আব্দুল হকের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়াজ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, শিশু শিক্ষা একাডেমীর সভাপতি সাংবাদিক খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ।


এছাড়াও শোক প্রকাশ করেন আর কে লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ,সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছয়ফুল ইসলাম,শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক ইশরাত রেবিন,পয়লোয়ানবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ,ইয়েলো ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক লোকমান হোসাইন সাবুল,সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান,প্রেসক্লাব সদস্য হানিফ পারভেজ,নিসচা সভাপতি ও ‘দৈনিক কালবেলা’ প্রতিনিধি তাহমিদ ইশাদ রিপন,নিসচা সাধারণ সম্পাদক আইনুল ইসলাম,রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ,‘দৈনিক জনকণ্ঠ’ প্রতিনিধি আশফাক আহমেদ,‘দৈনিক মানবকণ্ঠ’ প্রতিনিধি ও শিশু শিক্ষা একাডেমীর সহকারী শিক্ষক রেদওয়ান আহমদ রুম্মান,এশিয়ান টিভি প্রতিনিধি আফজাল হোসেন রুমেল,বিশিষ্ট সমাজসেবক ও পৌর ছাত্রদল নেতা শাহরিয়ার ফাহিম প্রমুখ।



এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক মহল এই শোক সংবাদে গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

আরও খবর