নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় লোডশেডিং বন্ধে ও ডিজিএমের অপসারণের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখায় ঘন ঘন লোডশেডিং বন্ধে ও পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকিকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বড়লেখা পৌরশহরের শহিদ মিনার প্রাঙ্গণে ‘বড়লেখা উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল, আয়োজক শরীফ উদ্দিন ইমন, স্বপন আহমেদ খান, ফাহাদ আহমেদ, কামরান আহমেদ, রুবেল আহমেদ, আব্দুল ওদুদ, কাওসার আহমেদ ও ব্যবসায়ী মুমিন মিয়া প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে বড়লেখায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা অবিলম্বে লোডশেডিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ডিজিএম খায়রুল বাকিকে অপসারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান। অন্যথায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকি শুক্রবার বিকেলে মুঠোফোনে বলেন, লোডশেডিংয় শুধু বড়লেখায় নয়, দেশের বিভিন্ন স্থানেও হচ্ছে। আর বড়লেখা ও জুড়ী উপজেলার প্রায় ৮৪ হাজার গ্রাহকের বিদ্যুৎ চাহিদা ২৫ মেগাওয়াট। কিন্তু সরবরাহ মিলছে মাত্র ১৪ থেকে ১৫ মেগাওয়াট। যার কারণে লোডশেডিং হচ্ছে।

আরও খবর