নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় ফেসবুকের ফেক আইডি দিয়ে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখায় ফেসবুকের একটি আইডি থেকে সাংবাদিক ও নিকাহ রেজিস্ট্রার মো. কাজী রমিজ উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৭ মে তিনি বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


এদিকে, বড়লেখায় সম্প্রতি ফেসবুকে ফেক আইডি খুলে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও কাল্পনিক তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভুক্তভোগীরা থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ ও জিডি করেছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, মো. কাজী রমিজ উদ্দিন উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক সংগ্রামের বড়লেখা উপজেলা সংবাদদাতা হিসেবে দীর্ঘ ২০ বছর ধরে সাংবাদিকতা করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সমর্থক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। গত ১৪ মে পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নিতে তিনি শ্বশুরবাড়ি যান। সেখানে তার আত্মীয়দের সঙ্গে একটি গ্রুপ ছবি তুলে তা ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। ওই ছবিটি সংগ্রহ করে একটি কুচক্রী মহল ‘ভয়েস অফ জালালাবাদ’ নামের ফেক আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য যুক্ত করে পোস্ট করে। এতে অনেকে লাইক, কমেন্টে ও শেয়ার করে আজেবাজে মন্তব্য করছেন। এতে পরিবারসহ তার সম্মানহানি হয়েছে।


সাংবাদিক কাজী রমিজ উদ্দিন বলেন, আমার দীর্ঘ পেশাগত জীবনে কোনো অন্যায় ও অপরাধমূলক কাজের সাথে কখনও যুক্ত হয়নি। আমি পেশাগত কাজের বাইরে বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত। তবে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই কারণে তিনি থানায় জিডি করেছেন। 


অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। 


শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আইডি ব্যবহারকারীকে শনাক্ত করার জন্য প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করা হয়েছে। শীঘ্রই আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি পোস্টে যারা লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন তাদেরও শনাক্ত করা হচ্ছে।

আরও খবর