নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় ওয়ার্ড জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা ০২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার (১৫ মার্চ) ১৪ রমজান পৌর শহরের ২ নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর চৌমুহনীস্থ আল-হেরা একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে।


এতে সভাপতিত্ব করেন ০২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা শাহিদুল ইসলাম শামীম, সেক্রেটারি তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত।


বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের উলমা বিভাগের সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, পৌরসভা সভাপতি মাওলানা জুবের আহমদ, অর্থ সম্পাদক মাস্টার শামসুল ইসলাম। আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।


এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম, পৌরসভা জামায়াতের সহ-সভাপতি ইসমাইল হোসেন, নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ফখর উদ্দিন, সেক্রেটারি আলহাজ্ব মুজিবুর রহমান, সদর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি নিজাম উদ্দিন, ব্যবসায়ী আব্দুল মালিক ভনাই, আব্দুল খালিক, মসজিদ কমিটির উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রাজ্জাক, ডা. নজিব উদ্দিন, ফয়জুর রহমান, ফারুক উদ্দিন, শিক্ষক নুরুল হক, হাফেজ মার্জান আহমদ, প্রবাসী ফখরুল ইসলাম, ব্যবসায়ী শরফ উদ্দিন, ব্যাংকার আমিনুল বাবলু, ছাত্রশিবিরের পৌরসভা সেক্রেটারি মাহফুজ আহমদ, অর্থ সম্পাদক নাহিদ আহমদ, মাদ্রাসা সেক্রেটারি আদিলুর রহমান আদিল, মানবসেবা সংস্থার সভাপতি মোহাম্মদ শুভ, নিসচা’র কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ, সোনার বাংলা স্পোর্টিং ক্লাব (ইউসি)’র সিনিয়র সদস্য ফারুক আহমদ।


এছাড়াও উপস্থিত ছিলেন ০২ নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ছালেহ আহমদ, আব্দুর রাজ্জাক, সহ-সেক্রেটারি ছয়েফ উদ্দিন, গোলাম কিবরিয়া, শামীম আহমদ শেফুল, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক শাকিল আহমদ, যুব বিষয়ক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক জামিল আহমদ, সহ-প্রচার সম্পাদক সেলিম আহমদ বকুল, সদস্য কামরান আহমদ, ছাইফুর রহমান, নাঈম আহমদসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের পেশাজীবি জনসাধারণ।


অতিথিবৃন্দরা বলেন, আল্লাহ তায়ালা রোজা ফরজ করেছেন আমাদের তাকওয়া অর্জনের জন্য। রোজাদারদের দুটা খুশি, একটি হলো ইফতার, আরেকটি হলো জান্নাতে আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ। যারা রমজানে রোজা রাখবেন আল্লাহ তাআলা তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন।


তারা আরও বলেন, আল্লাহ আমাদের চলার জন্য গাইডলাইন হিসেবে কুরআন দিয়েছেন। এই কুরআন দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে সেই সমাজ ও রাষ্ট্রের সম্মান ও মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন। যারা কুরআনের কথা বলে যারা কুরআনের রাজ কায়েম করতে চায় আমরা তাদের সাথে আছি।

আরও খবর