নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় কোয়াবের কমিটি নিয়ে ক্ষোভ,পুনর্গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের বড়লেখায় প্রকৃত ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের বাদ দিয়ে বিতর্কিত ও অযোগ্যদের নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর বড়লেখা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বড়লেখার ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্ব এবং সাবেক ও বর্তমান ক্রিকেটারদের একাংশ। একই সঙ্গে তারা বিতর্কিত ও অযোগ্যদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠনের জোর দাবি জানিয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বড়লেখা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

গত ১২ ফেব্রুয়ারি ফরহাদ আহমদকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪০ সদস্যবিশিষ্ট কোয়াবের বড়লেখা উপজেলা শাখার কমিটি অনুমোদন দেন কোয়াবের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হাসান আহমদ জাবেদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ। এতে প্রকৃত ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের বাদ দেওয়ায় ক্রীড়াঙ্গনের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিএর সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক সাইফুল আলম রাসেল।  
এসময় মেরিটোরিয়াস ক্রিকেট অ্যাকাডেমির সভাপতি জাহেদ আহমদ, পাখিয়ালা স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা নাহিদ বখত, বৃহত্তর গাজিটেকা ক্রিকেট ক্লাবের সভাপতি জামিল আহমদ, প্রমিজ ক্রিকেট ক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, রতুলী রেনবো ওয়ারিয়ার্সের টিম ম্যানেজার মাসুদ আহমদ, উত্তর বড়লেখা ক্রিকেট ক্লাবের সভাপতি জিবু, বড়লেখা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সুমন আহমদ ও সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ডিএসটি স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহজালাল আহমদ, বৃহত্তর গাজিটেকা ক্রিকেট ক্লাবের সিনিয়র সহসভাপতি সুমন আহমদ, কাঠালতলী ক্রিকেট ক্লাবের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাইফুল আলম রাসেল বলেন, গত ১৩ ফেব্রুয়ারি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর বড়লেখা উপজেলা শাখার কমিট কমিটি প্রকাশিত হয়। কমিটি প্রকাশের পর থেকে বড়লেখা ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেট অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবশ্য আমাদের কয়েকজনকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। কিন্তু তারপরও আমরা এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। কারণ বড়লেখা উপজেলার ক্রীড়ানুরাগী ও সংশ্লিষ্ট কারো সাথে কোনোরকম আলোচনা না করেই প্রকৃত ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্ব এবং সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত নয়-এমন অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এতে বড়লেখার ক্রীড়াঙ্গন ধ্বংসের মুখে পতিত হবে। ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পাঁয়তারা করায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তিনি পুনরায় যোগ্য ও প্রকৃত ক্রীড়া সংগঠক এবং ক্রিকেটারদেরকে নিয়ে কোয়াবের কমিটি পুনর্গঠনের জোর দাবি জানান। 

এ বিষয়ে কোয়াবের জেলা শাখার সভাপতি হাসান আহমদ জাবেদ শনিবার দুপুরে মুঠোফোনে বলেন, আমরা প্রকৃত ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের কমিটিতে স্থান দেওয়ার চেষ্টা করেছি। তারপরও কোনো কারণে কেউ বাদ পড়তে পারেন। কমিটি পুনর্গঠন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবিষয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হবে।

আরও খবর