নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় শিশু শিক্ষা একাডেমির স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিশু শিক্ষা একাডেমির স্টুডেন্ট কাউন্সিল-২৫ সম্পন্ন হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে ২টি পদে ৩য় শ্রেণি হতে দশম শ্রেণি  পর্যন্ত  এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।


উক্ত কাউন্সিলে শিশু শিক্ষা একাডেমির  সভাপতি সাংবাদিক খলিলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু শিক্ষা একাডেমির প্রতিষ্ঠালগ্ন প্রধান শিক্ষক ও বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বড়লেখা মোহাম্মাদীয়া মাদ্রাসার ইংরেজি প্রভাষক ও শিশু শিক্ষা একাডেমি স্কুল কমিটির সাধারণ সম্পাদক তারেক আহমদ,বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক নাজিম উদ্দিন।


প্রাথমিক শাখায় ক্লাস ক্যাপ্টেন পদে নির্বাচিত হয়েছেন-তানিশা রহমান মাহমুদা-১ম স্থান (৩য় শ্রেণি),ছামিয়া রহমান-২য় স্থান (৩য় শ্রেণি),ছাইফুল ইসলাম ছামী-১ম স্থান (৪র্থ শ্রেণি),নাজমুস সাকিব নাফি-২য় স্থান (৪র্থ শ্রেণি),ফিরদাউস ওয়াহিদ তাহিরা-১ম স্থান (৫ম শ্রেণি),তোফাজ্জল হোসেন-২য় স্থান (৫ম শ্রেণি) এবং মাধ্যমিক  শাখায় ক্লাস ক্যাপ্টেন পদে বিজয়ী হয়েছেন: লাবিব আহমদ-১ম স্থান (৬ষ্ট শ্রেণি), ইমতিয়াজুর রহমান-২ম স্থান (৬ষ্ট শ্রেণি), জয়নুল ইসলাম সানি-১ম স্থান (৭ম শ্রেণি),তাজউদ্দিন আহমদ-২য় স্থান (৭ম শ্রেণি),আবিদ ফখরুল-১ম স্থান (৮ম শ্রেণি),নিহা বেগম-২য় স্থান (৮ম শ্রেণি),তারমিন বেগম-১ম স্থান (৯ম শ্রেণি),তাসনিয়া ইসলাম-২য় স্থান (৯ম শ্রেণি), বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাসনিম সানজিদা শাম্মা-১ম স্থান (১০ম শ্রেণি) অর্জন করে বিজয়ী হন।

স্কুল ক্যাপ্টেন পদে ১ম স্থান অর্জন করে বিজয়ী হন ১০ম শ্রেণির শিক্ষার্থী মারফুল আলম রাহিম ও ২য় স্থান অর্জন করেন মারিয়া জান্নাত নাঈমা।স্কুল শাখার প্রতি শ্রেণিতে নিজ নিজ ক্লাসের শিক্ষার্থীদের গোপন ব্যালটের মাধ্যমে ক্লাস ক্যাপ্টেন ও স্কুল ক্যাপ্টেন  নির্বাচিত করা হয়।


ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি এমাদুল ইসলাম বলেন,জীবনে সফলতা অর্জন করতে হলে পড়াশোনায় বেশি করে মনোযোগী হতে হবে।ডিসিপ্লিন মেনে চলতে হবে।শিক্ষক শিক্ষিকাদের কথা শুনতে হবে,শৃঙ্খলা মেনে চলতে হবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে।শিক্ষকদের সম্মান দিতে হবে।তাদের আদর্শকে লালন করে নিজেকে আরোও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।তিনি আরোও বলেন,আজকের এই স্টুডেন্টস কাউন্সিল থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। কীভাবে একটি নির্বাচনে অংশগ্রহণ করতে হয় তা তোমরা বাস্তবে উপলব্ধি করতে পেরেছো।এতে তোমাদের বাস্তব জীবনে অনেক কাজে আসবে।


অনুষ্ঠানের বিশেষ অতিথি ইংরেজি প্রভাষক তারেক আহমদ বলেন,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তারই ধারাবাহিকতায় শিশু শিক্ষা একাডেমি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নানা ধরনের শিক্ষামূলক কর্মসূচি করছে।এতে শিক্ষার্থীদের বাড়তি জ্ঞান বৃদ্ধি পাচ্ছে।


শিশু শিক্ষা একাডেমির সভাপতি খলিলুর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া প্রতিটি রুপরেখা অনুযায়ী চলছে, আজকে স্টুডেন্ট কাউন্সিলে উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে, এই শিশুরাই আগামীর উন্নতশীল রাষ্ট্র গঠনে হাতিয়ার হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই ও প্রতিষ্ঠানের অভিভাবক, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি।


প্রধান শিক্ষক ইশরাত রেবিন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের অধিকার। প্রতিটি শিক্ষাঙ্গনে যোগ্য এবং মেধাবী নেতৃত্ব তৈরির মানসে বাংলাদেশ সরকারের শিক্ষানীতিকে শ্রদ্ধা রেখে, প্রতিবছরই শিশু শিক্ষা একাডেমি স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠান হাতে নেয়। এতে শিক্ষার্থীদের বাড়তি জ্ঞানার্জন লাভ করে।


সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুর রহমান কামরান,সহকারী শিক্ষক আব্দুল হক,রিন্টু লাল মালাকার, ময়নুল ইসলাম মুন্না,সৌরভ চন্দ্র দেব,অমিত দাস জয়,রেদওয়ান আহমদ রুম্মান, তাহমিনা বেগম,মাহমুদা খাতুন,অনামিকা দে,শাপলা বেগম,ইমা বেগম,রহিমা আক্তার,রোকশানা পারভীন,বিবি ফাতেমা,মরিয়ম জান্নাত,হালিমা আক্তার।


এ কাউন্সিলে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তারা হলেন-নির্বাচন কমিশনার নাফিজা আফরোজ, প্রিজাইডিং অফিসার  নুসরাত জাহান ,সহকারী প্রিজাইডিং অফিসার মিতালি রানী নাথ , ইহাবুল হোসেন মুন্না ,পোলিং অফিসার-মেহেদী হাসান রাহাত ,মাইশা জান্নাত ইশা ,জামিলা হোসেন ,আজিজুর রহমান ,আনসারের দায়িত্ব পালন করেন- হানিফা জান্নাত নুহা,নাহিদুর রহমান,আরিফা জান্নাত,উম্মে তানজিল,বায়োজিত,পুলিশের দায়িত্ব পালন করেন- উমামা তানজিল, সানিয়া তাহসিন,জিহাদ,মাহি,তাহমিদ এবং সাংবাদিকের দায়িত্ব পালন করেন-আরিফা জান্নাত, তানিয়া, সুহা সহ আরোও অনেকে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

আরও খবর