নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় ভারতীয় গরুসহ ২ চোরাকারবারি আটক

মৌলভীবাজারের বড়লেখায়  ভারতীয় অবৈধ গরুভর্তি  একটি পিকআপ ভ্যানসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। উপজেলার উত্তর শাহবাজপুরের বিজিবি লাতু ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।

আটককৃতরা  হলেন- উপজেলার ইয়াকুবনগর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে আব্দুর রহিম ও সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের আছার উদ্দিনের ছেলে জাকির হোসেন।

এ ব্যাপারে শনিবার রাতে বিজিবি লাতু ক্যাম্পের নায়েক মো. নূরুল আনোয়ার চোরাচালান প্রতিরোধ আইনে বড়লেখা থানায় মামলা করেছেন। রোববার বিকেলে থানা পুলিশ আটক দুই চোরাকারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, চোরকারবারিরা শনিবার দুপুরে ভারত থেকে অবৈধ গরুর একটি চালান নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে আসার গোপন সংবাদে বিজিবি লাতু বিওপির নায়েক মো. নূরুল আনোয়ারের  নেতৃত্বে টহল দল বিভিন্ন পয়েন্টে ওত পেতে থাকে। চোরাকারবারিরা সীমান্তের মেইন পিলার ১৩৬৯ দিয়ে গরুর চালান নিয়ে আসে। সীমান্তের এক কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে শ্রীধরপুর নামক এলাকায় পিকআপযোগে ৬টি অবৈধ ভারতীয় গরু নিয়ে যাওয়ার সময় বিজিবি পিকআপসহ অবৈধ গরুগুলো আটক করে। এসময় অজ্ঞাতনামা চোরাকারবারিরা পালিয়ে গেলেও এদের দুইজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে ৬টি ভারতীয় অবৈধ গরু ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করে। এসময় দুইজন চিহ্নিত চোরাকারবারিকে আটক করে শনিবার রাতে থানায় সোপর্দ করা হয়। আটক পিকআপসহ ৬ অবৈধ ভারতীয় গরুর সিজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। এব্যাপারে বিজিবি থানায় মামলা করেছে। 

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, বিজিবির এজাহার অনুযায়ি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার আসামিদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার অবৈধ ভারতীয় গরুর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর