নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় দেড়শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে বিভিন্ন এলাকার দেড়শ অসহায় পরিবার মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 


এ উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মো. ইছহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী। 


এতে প্রধান শিক্ষক মাওলানা ইমদাদুল হকের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক আজহারুল ইসলাম। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াছিক উদ্দিন, গ্রামতলা জামেয়া ইসলামীয়া মাদ্রাসার সহ-সুপার ও মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মাওলানা বদরুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা কাজী রমিজ উদ্দিন, কালিকাবাড়ী চা বাগানের ম্যানেজার রফিক উদ্দিন, সেনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমি রানী দে, মাওলানা সাদিকুর রহমান। 


এছাড়াও বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক জামিল আহমদ, যুব নেতা আনোয়ার হোসাইন, কুমারশাইল ইসলামী যুব  সমাজের সভাপতি আতিকুর রহমান, বিশিষ্ট মুরুব্বি আব্দুল ওয়াহাব বাবু, আব্দুল লতিফ ইরাই, আব্দুল আওয়াল কঠন, জামাল উদ্দিন, আবুল কালাম, ফজলুর রহমান, ইতালী প্রবাসী কলিম উদ্দিন, মুহিম উদ্দিন, ময়না মিয়া, চান্দপুর যুব সমাজের প্রতিনিধি মাতাব আহমদ ও জাহিদ আহমদ, আলীমপুর যুব সমাজের প্রতিনিধি আবুল কালাম, শিক্ষক ইমরান হোসেন শাহিন, রেদওয়ান আহমদ ও ফাতেহা বেগম প্রমুখ। 


অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এলাকায় ইসলামি শিক্ষা আলো ছড়িয়ে দিচ্ছে। আজকে মাদ্রাসাটি বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রশংসনীয় কাজ করেছে। কারণ কোথাও কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এরকম উদ্যোগ খুব একটা নিতে দেখা যায় না। এই মাদ্রাসাটি রীতিমতো দৃষ্টান্ত তৈরি করেছে। সবখানে ইসলামি শিক্ষা আলো ছড়িয়ে দিতে হলে এরকম মাদ্রাসা স্থাপন করা খুবই জরুরি।

আরও খবর