নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় অবৈধভাবে মাটি পাচারের অপরাধে ৩ ব্যক্তিকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় পরিবেশ বিনষ্টকারি অসাধুরা অবৈধভাবে ফসলি জমির মাটি পাচার করছে। ভারি যানবাহনে মাটি পরিবহণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ গ্রামীণ রাস্তাঘাট। রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি (টপ সয়েল) কর্তন ও পাচারকালে তিন ব্যক্তিকে আটক করে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


পরিবেশ সংরক্ষণ আইন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অর্থ-দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের বদরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৫০ হাজার টাকা), উজিরপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৮০ হাজার টাকা) ও কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের বশির মিয়ার ছেলে সোহেল মিয়া (৫০ হাজার টাকা)। এরা সকলেই ট্রাক্টর ও একসেভেটরের চালক।


সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, পৃথক আইনে অবৈধভাবে ফসলি জমির মাটি পাচারের দায়ে তিন ব্যক্তিকে সর্বমোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর