নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় প্রাইম ব্যাংকের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মরহুমা বখতুন্নেছা চৌধুরী ও ইষ্ট কোষ্ট গ্রুপ ও প্রাইম ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মরহুমা মেরিনা ইয়াসমিন চৌধুরীর মাগফেরাত কামনায় প্রাইম ব্যাংকের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের সাহায্যার্থে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার ৫শ’ দুস্থ শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা লায়েছ আহমদ। 


প্রাইম ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক কাজী মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও কুলাউড়া শাখার এক্সিকিউটিভ অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। 


বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রধান (এসভিপি) মোহাম্মদ হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল  ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, প্রাইম ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক নাছির উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব, প্রভাষক তারেক আহমদ প্রমুখ।

আরও খবর