নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা। গড়বে আগামীর শুদ্ধতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে 

দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রসঙ্গে মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় পরিষদের সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।


অনুষ্ঠিত সভায় বড়লেখা ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মাওঃ মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম সারোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রনজিৎ বিশ্বাস, নারী শিক্ষা  ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন, বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান ও সদস্য আব্দুল হাসিব, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি ও দূর্বার মুক্ত স্কাউট দল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আরও খবর