মৌলভীবাজারের বড়লেখায় শান্তিপূর্ণ পরিবেশে ফার্মাসিউটিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) অস্থায়ী কার্যালয়ে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটার ছিল ১২২ জন। এতে ১১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গোপন ব্যালটে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহীদুল ইসলাম (৮৫ ভোট), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জুয়েল রানা (৮২ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসাইন (৭০ ভোট)।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আবু বকর সিদ্দিকী, প্রিসাইডিং অফিসার ছিলেন আরিফুল ইসলাম। সহকারি প্রিসাইডিং অফিসার ছিলেন কনক সরকার ও জানে আলম। বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীগেন্দ্র চন্দ্র দেবনাথ ও ডা. বদরুল ইসলাম
৬ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৯ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫৮ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৬৩ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭৯ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
১০৪ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৪৫ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে