নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় বড়লেখায় ইউএনও'র কাছে স্মারকলিপি প্রদান

ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় বড়লেখায় ইউএনও'রমৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 


মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান ও মতবিনিময় করেন। 


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন

সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির নেতা এম. এম আতিকুর রহমান,  শৈলেন্দ্র দেবনাথ, আব্দুর রহমান মানিক, আব্দুল হাসিব, হারুনুর রশীদ, আব্দুল হক, হাজী রুহেল আহমদ, জুনাইদ আহমদ, তারেক মাহমুদ নাজিম, শামীম আহমদ, মীর শামীমুর রহমান, মোহাম্মদ মোহাম্মদ আবুল হোসাইন, আব্দুল হাফিজ প্রমুখ। 


ব্যবসায়ী সমিতির সিনিয়র সদস্য শামীম আহমদের উপর সন্ত্রাসী হামলায় ২৪ অক্টোবর বড়লেখা থানায় মামলা হয়েছে। এক সপ্তাহ অতিক্রম করেছে কিন্তু এখনও মাদক চক্রের হোতা সন্ত্রাসী ময়ুর আহমদসহ আসামি গ্রেফতার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। স্মারকলিপি ও মতবিনিময়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। 

একই সাথে প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরও অনুলিপি প্রদান করা হয়েছে।

আরও খবর