নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

৬২ বছর ইমামতি,এলাকাবাসীর সম্মাননা

বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারি মনোহর আলী দীর্ঘ ৬২ বছর ধরে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। মসজিদটির জরাজীর্ণ অবস্থা থেকে বর্তমান শত কোটি টাকার বহুতল দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তর তারই হাত ধরে হয়েছে। বয়সের ভারে ন্যুব্জতা, ইমামতি আর মসজিদের খেদমতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। তাঁর এই দীর্ঘ ৬২ বছরের অবদানের জন্য শিক্ষাবিদ ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশন শুক্রবার বাদ জুমআ’ তাঁকে সংবর্ধনা দিয়েছে।

ক্বারি মনোহর আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম.এম আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফয়জুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আব্দুল হান্নান, সদস্য আব্দুল লতিফ ও ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়জুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, প্রসিদ্ধ ক্বারি মনোহর আলী প্রায় ৬২ বছর আগে বড়লেখা হাজীগঞ্জ বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে যোগদান করেন। এখানে যোগদানের পর ইমামতির পাশাপাশি হুজরাখানায় ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা ও ক্বেরাত প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। তাঁর শ্রম-সাধনায় হাজার হাজার ছাত্র কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে দেশে-বিদেশে ভালো অবস্থানে রয়েছেন। তাঁর এ অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষাবিদ ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জীবদ্দশায় তাঁকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। তিনি বর্তমানে বড়লেখা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে স্থায়ীভাবে বসবাস করছেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম.এম আতিকুর রহমান জানান, একটি মসজিদে টানা ৬২ ধরে কোনো আলেম একাধারে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন কি না তার জানা নেই। কিন্তু ক্বারী মনোহর আলী আমাদের হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। বিষয়টি ভাবতেই গর্বে মন ভরে যায়। তাঁর এই বিশাল অবদানের জন্য হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

Tag
আরও খবর