নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জাতীয়তাবাদী দলের হয়ে নিজ এলাকার উন্নয়নে কাজ করতে চাই, ব্যারিস্টার জহরত আদিব চৌঃ

বড়লেখা ও জুড়ী (মৌলভীবাজার-১ আসন) উপজেলার উন্নয়নে কাজ করতে চান সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তাই তিনি বিএনপির মনোনয়ন চান। রোববার দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি তাঁর প্রত্যাশার কথা জানান। 

মতবিনিময় সভায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, রাজনীতি হচ্ছে জনগণের সেবা। আর এই সেবা দিতে নিজের যোগ্যতা অর্জনের ব্যাপার রয়েছে। তিনি তাঁর বাবা কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর পরিচয়ে রাজনীতিতে সক্রিয় হতে চাননি। তবে তিনি বাবার রাজনৈতিক কর্মকান্ডে সবসময় সহযোগি ছিলেন। জনগণকে কিছু দেওয়ার সামর্থ নিয়েই তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। বিগত ১৫/১৬ বছর এদেশে রাজনীতি করতেই দেয়নি, গণতন্ত্র চর্চার সুযোগ দেয়নি পতিত স্বৈরচার হাসিনা সরকার। নতুন সূর্যোদয়ে দেশনায়ক তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার আহ্বানে তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন, এলাকায় গণসংযোগ করছেন।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৬ সালে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বড়লেখায় আসলে তিনি তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর একাধিকবার বিএনপির চেয়ারপার্সনের তাঁর সাথে সাক্ষাৎ হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক শিক্ষা সচিব হায়দার আলী বিএনপির পদপদবীতে না থেকেও সরাসরি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হয়েছেন। তিনি বিএনপি পরিবারের মানুষ। ছাত্রদল, যুবদল ও বিএনপির পদপদবীতে না থাকলেও দলীয় মনোনয়ন চাইতে পারেন। তিনি জাতীয়বাবাদী দলের হয়ে নিজ এলাকার উন্নয়নে কাজ করতে চান।   

জেলা বিএনপির নেতা মুজিবুর রাজা চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ফারুক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল মইদ চৌধুরী, বিএনপি নেতা তুতিউর রহমান তুতাব আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ আবু প্রমুখ।



আরও খবর