নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল আওয়ামী লীগ নেতার ট্রাক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্ব-দক্ষিণভাগ গ্রামের বাসিন্দা এলজিইডি ঠিকাদার ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার দাসের মালিকানাধীন ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১২ অক্টোবর) ভোর রাতে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে।

এসময় ট্রাকের গ্যারেজ থেকে বসতঘরে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী চেষ্টা চালিয়ে তা দ্রুত নিভিয়ে ফেলেন। এতে রক্ষা পায় ঠিকাদার সঞ্জিত দাসের বসতঘর। তবে, ট্রাক পুড়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করছেন।

ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা সঞ্জিত কুমার দাস অভিযোগ করেন, শনিবার ভোর রাতে দুর্বৃত্তরা বসতঘর সংলগ্ন গ্যারেজে থাকা তার ট্রাকগাড়িতে অগ্নিসংযোগ করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গাড়িটিসহ গ্যারেজ সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। গ্যারেজের আগুন বসতঘরের দিকে ধাবিত হলে স্বজন ও প্রতিবেশিরা মিলে তা নিভিয়ে ফেলেন। এতে বসতঘরটি রক্ষা পায়। ট্রাক পুড়ে তার অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর পূর্বে গত ১০  আগষ্ট অজ্ঞাত চোরেরা রাতের আঁধারে গাড়ির গ্যারেজ থেকে ৪০০ কেজি রড নিয়ে গেছে। গত ৮ অক্টোবর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে ৬০/৭০ হাজার টাকার মাছ মেরে ফেলেছে। গত ১০ অক্টোবর বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালিয়েছে। এসব ব্যাপারে শনিবার বিকেলে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

বড়লেখা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোল্লা শামীম আহমদ জানান, বসতঘরে অগ্নিকান্ডের খবর পেয়ে শনিবার ভোরে দমকল বাহিনী নিয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওয়ানা হন। কিন্তু কাছাকাছি পৌঁছামাত্র ভুক্তভোগীর (ঠিকাদার সঞ্জিত দাস) পক্ষ থেকে জানানো হয় আগুন নিভিয়ে ফেলা হয়েছে, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর তারা ফিরে যান। গ্যারেজে ট্রাক পুড়ার তথ্য তিনি দেননি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, ঠিকাদার সনজিত দাসের বাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগের বা ট্রাক পুড়ে যাওয়া ও রড চুরির ঘটনা পুলিশকে  জানিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর