নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় নির্বাহী কর্মকর্তা ও নবাগত ওসির সাথে নিসচার মতবিনিময়

 "ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে প্রতিবারের মতো এবারও অক্টোবর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুম নাঈম ও নবাগত ওসি মো. আব্দুল কাইয়ূমের সাথে মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার নবাগত ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি)'র সাথে মতবিনিময়কালে নিসচা নেতৃবৃন্দরা বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছি তাছাড়া আমরা লক্ষ্য করছি শহরের ভিতরে বিচ্ছিন্নভাবে যত্রতত্র স্ট্যান্ড থাকার কারণে সড়কে শৃঙ্খলা ফিরছে না, পৌর শহরে সিএনজি-ইজিবাইকের অনিয়মের দৌরাত্যে, পৌরসভার অভ্যন্তরে চলাচলকারী যানবাহনের নির্ধারিত ভাড়ার তালিকা প্রণয়ন এবং মাসব্যাপী কর্মসূচীর ২১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম বলেন, নিসচার কার্যক্রমে আমি সন্তুষ্টি প্রকাশ করছি। দেশের কল্যাণে জনস্বার্থে নিসচা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর ২১ দফার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। 

এদিকে থানার নবাগত ওসি মো. আব্দুল কাইয়ূম বলেন, সড়ক দুর্ঘটনারোধে ও শৃঙ্খলা প্রনয়ণে নিসচা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনস্বার্থে মাসব্যাপী কর্মসূচীর যে ২১ দফা তা অবশ্যই প্রশংসার দাবী রাখে। পুলিশ ও নিসচা বড়লেখা শাখা জনস্বার্থে একসাথে কাজ করবে। আপনারা অতিথের মতো বর্তমানেও পুলিশকে সহযোগিতা করবেন। সড়ক শৃঙ্খলা ও নিয়ম-কানুন সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে আপনাদের সাথে প্রশাসন সহযোগিতা করবে। এসময় নিসচা নেতৃবৃন্দরা জনস্বার্থে পুলিশকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। 

মাসব্যাপী কর্মসূচী বাস্তবায়নে উদযাপন কমিটির সদস্য সচিব ও নিসচা বড়লেখা শাখার কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্য অজিত রবিদাস, ছাদিকুর রহমান, আফজাল হোসেন রুমেল প্রমুখ।

আরও খবর