নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মুহাম্মদ (সা.) মানব জাতির জন্য এক অনুকরণীয় আদর্শ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত সীরাত মাহফিলে বক্তারা বলেছেন, মহান আল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ পাঠিয়েছেন। মুহাম্মদ (সা.) মানব জাতির জন্য এক অনুকরণীয় আদর্শ। পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুমহান জীবনাদর্শ অনুকরণ-অনুসরণের মাঝে মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। নবীজি দুনিয়ায় ও আখিরাতে মুক্তির জন্য তিনি যে পথ প্রদর্শন করে গেছেন, তা অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সীরাত মাহফিলের আয়োজন করা হয়। এতে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করা হয়। মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।  

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে ছিলেন ঝিংগাবাড়ি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলাম।  

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মুহাইমিন।  

এসময় উপস্থিত ছিলেন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাওছার হামিদ সুন্নাহ, সহ-সভাপতি আব্দুল মালিক ও সাইফুল ইসলাম,  ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আনোয়ার হোসেন ও সেক্রেটারি আহমদ হোসাইন মোল্লা, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমদাদুর রহমান, ইসলামী ছাত্রশিবির বড়লেখা উত্তর থানা শাখার সভাপতি জাবেদ আহমদ, জামায়াত নেতা রাসেল আহমদ, হাফিজ সাইদুল মাহবুব, হাফিজ মিজান আহমদ, ছাত্রশিবির উত্তর শাহবাজপুর ইউনিয়ন সভাপতি, আতিকুর রহমান ও সেক্রেটারি মুনাওয়ার হোসাইন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালক আব্দুল আজাদ সাজু, মিতুল ইসলাম ইপু, মুরাদ আহমদ, কামিল হোসাইন প্রমুখ।

আরও খবর