নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় ৪'শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখায় সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের আয়োজনে ও উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এম আব্দুর রহমান শাহীনের সার্বিক অর্থায়নে মৌলভীবাজারের বড়লেখার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মহদিকোনা গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটি অসহায়, দরিদ্র, ক্ষতিগ্রস্ত মানুষদের ও সুবিধাবঞ্চিত এলাকার উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় মহদিকোনা জামিয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান উপদেষ্টা হাজি আউস আলীর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় স্থানীয় মাদ্রাসা হলরুমে মো. রুবেল আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান শিক্ষানুরাগী মাওলানা এম আব্দুর রহমান শাহিন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রিন্সিপাল মাওলানা ছাইফুর রহমান, বড়লেখা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ প্রতিনিধি মো. শামীম আহমদ, নিসচা'র সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সাংবাদিক আশফাক আহমদ, প্রবাসী খালেদ আহমদ এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক স্বপন আহমেদ খান ও মুজিবুর রহমান প্রমুখ। 

এসময় প্রধান অতিথি মাওলানা এম আব্দুর রহমান শাহীন বলেন, বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদ ইতিমধ্যে প্রতিটি গ্রামের হত-দরিদ্র মানুষের মাঝে সহযোগিতার হাত প্রসারিত করেছে তাছাড়া আমি ও আমার পরিবার প্রতিনিয়ত সমাজসেবা মূলক ও সুবিধাবঞ্চিত এলাকার উন্নয়নে কার্যক্রম অব্যাহত রেখেছি৷ সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত কয়েকটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর নির্মাণ, সুপেয় পানির সুব্যবস্থা, রাস্তা-ঘাট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান ও হত-দরিদ্র পরিবারে সহযোগিতা অব্যাহত রয়েছে। একটি সুন্দর সদর ইউনিয়ন গড়তে ও জনসাধারণের দুর্ভোগ লাগবে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

আরও খবর