নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় পিকআপ উল্টে নিহত ১

মৌলভীবাজারের বড়লেখায় পিকআপ উল্টে আব্দুল  মানিক (৬৫)  নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (০৪ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাতটার  দিকে পৌরসভার গাজিটেকা বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিকের বাড়ি উপজেলার তালিমপুর গ্রামে।তিনি পৌরশহরের হাজীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মানিক  বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকা থেকে পিকআপে করে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ওই এলাকায় হঠাৎ পিকআপটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মানিক। পরে স্থানীয়রা মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বুধবার রাত সাড়ে ১১টায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঠ বোঝাই একটি পিকআপ উল্টে এক ব্যবসায়ী মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও খবর