নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় ফিরেনি ট্রাফিক, টানা ৬ষ্ট দিনের মতো ট্রাফিকের দায়িত্বে নিসচা'

বড়লেখায় এখনো ফিরেনি ট্রাফিক, টানা ৬ দিন থেকে দিন-রাত ট্রাফিকের দায়িত্বে রয়েছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা, রোভার স্কাউট গ্রুপ, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ ও বিএনসিসি। 

গেল সোমবার সরকার পতনের পর অনেকটাই দূর্বল হয়ে পরেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সড়কে নেই ট্রাফিক। দেশের চলমান পরস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। গেল ক’দিন ধরেই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। তাদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্নভাবে বিভক্ত হয়ে টানা ৬ দিন থেকে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। এছাড়াও দুই দিন থেকে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সদস্যরাও সড়কে শৃঙ্খলার কাজে নিয়োজিত ছিলেন।

সোমবার (১২ আগস্ট) বড়লেখা পৌর শহরে রাত ৮ টা পর্যন্ত সড়ক শৃঙ্খলা কার্যক্রমে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ,  সাদিকুর রহমান, ছায়দুল আহমদ, সানি আহমদ, শাহীন আহমদ প্রমুখ। 

এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, প্রায় এক সপ্তাহ পর দেশের অনেক জায়গায় আজ থেকে ট্রাফিক সড়কে শৃঙ্খলার কাজ শুরু করেছে। আমরা আশা করছি আগামীকাল থেকে বড়লেখা পৌর শহরে ট্রাফিক তাদের কার্যক্রম পরিচালনা করবে। তাছাড়া সড়ক শৃঙ্খলার কাজে নিসচা বড়লেখা শাখা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

আরও খবর