নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এহসানুল হক কামালের মৃত্যুবার্ষিকীতে নিসচা বড়লেখা শাখার আলোচনা ও দোয়া মাহফিল

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম সৈয়দ এহসানুল হক কামালের ১ম মৃত্যুবার্ষিকীতে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রতিবারের মতো এবারো জনস্বার্থে সপ্তাহব্যাপী সচেতনতা মূলক ও জনহিতকর মানবিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) রাত সাড়ে ৭ টায় পৌর শহরের নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যালয়ে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক এনাম উদ্দিন। শোক প্রস্তাব উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ। 

এসময় বক্তব্য দেন সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আমান হাসান, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য সাব্বির আহমদ, আব্দুল হামিদ, ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন, অসীম কর প্রমুখ। 

আলোচনা পরবর্তী সময়ে নিসচা কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম এহসানুল হক কামালের আত্মার মাগফিরাত কামনা করা বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ও হাজি শামছুউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদ আহমদ। 

উল্লেখ্য, গত বছরের এই দিনে নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল ভোর ৬টায় ইন্তেকাল করেন। সিলেটে নিসচার একটি চালক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয় সেখানে নিসচার কর্মসূচি বাস্তবায়ন শেষে সিলেট থেকে  ঢাকায় ফিরে নিজ বাসার সামনে গাড়ি থেকে নেমে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এসময় তার সাথে থাকা নিসচার সফর সঙ্গীরা সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর মুগদা হসপিটালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান সৈয়দ এহসান-উল হক কামাল মৃত্যু বরণ করেছেন। 

মৃত্যুর পর সৈয়দ এহসান-উল হক কামালকে তার জন্মস্থান পাবনাতে দাফন করা হয়। দাফনকালে সেখানে উপস্থিত ছিলেন নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নিসচার বিভিন্ন জেলা/উপজেলা শাখার কর্মিগণ।

আরও খবর