নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকে'র আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের সংকটপূর্ণ অবস্থার কারনে লন্ডনে অনলাইন এক্টিভিষ্ট  ফোরাম ইউকে এর আয়োজনে  বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) লন্ডনস্থ মাইক্রো বিজনেস সেন্টারে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

এসময় অনলাইন এক্টিভিষ্ট ফোরামের সভাপতি জনাব জয়নাল আবেদীনের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউকে ও ইউরোপীয় মুখপাত্র জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা।

বক্তব্যে অনলাইন এক্টিভিষ্ট ফোরামের সদস্য বদরুল ইসলাম বলেন, বাংলাদেশ আজ বহুমুখী সংকটে পতিত। এখানে গণতন্ত্রের সংকট, রাজনৈতিক সংকট। এই রাজনৈতিক আর গণতন্ত্রের সংকট একটা দুর্বৃত্তের জন্ম দিয়েছে, একটা সিন্ডিকেটের জন্ম দিয়েছে। ব্যাংক ডাকাতি আর মাফিয়াদের জন্ম দিয়েছে। চাঁদাবাজদের জন্ম দিয়েছে।বদরুল ইসলাম আরোও বলেন,দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেনা। অপরদিকে, সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বাজারে চড়া। দেশের ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে। আমদানি-রপ্তানির নামে টাকা বাইরে পাঁচার করে বিদেশে বাড়ি গাড়ি করেছে। ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকে এর সাধারণ সম্পাদক  মু জামিল হোসাইন,সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন, সাবেক শিবির নেতা আব্দুল মুনিম খান, শামসুদ্দোহা মনজু, সাবেক শিবির নেতা রাসেল আহমেদ,  আব্দুল হামিদ তাজুল, সাবেক শিবির নেতা তারেক আহমেদ , সাবেক শিবির নেতা কায়েস মাহমুদ, আব্দুল আহাদ,  এবাদুর রহমান জাকির, সাব্বির আহমেদ, আনোয়ারুল আমিন, আব্দুল মুকিত এবং  ছাত্রশিবির, ছাত্রদল,  বি এন পি,  বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিরোধী  দলীয় সাবেক কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর