নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় নিসচা'র উদ্যোগে ইফতার উপহার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রতিবারের মতো এবারো ইফতার উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

যুক্তরাজ্য প্রবাসী ও নিসচা বড়লেখা শাখার কার্যনির্বাহী সদস্য ফাহমিদা আক্তার ইমা'র অর্থায়নে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।  

ইফতার উপহার সামগ্রীর মধ্যে ছিলো ৩ কেজি ছোলা, ৩ কেজি মশুর ডাল, ২ লিটার সোয়াবিন, ৩ কেজি পেয়াজ, ৫ কেজি আলু, ২ কেজি লবণ, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি ও ৫০০ গ্রাম জুস প্যাকেটসহ ২১ কেজি করে প্রথমধাপে ১৫ টি পরিবারকে উপহার সামগ্রী ও পরিবহন যাতায়াত ব্যয়ের জন্য নগদ ১শত টাকা করে প্রদান করা হয়।

মৌলভীবাজারের বড়লেখায় বুধবার (১৩ মার্চ) বেলা ২ টায় উপজেলা পরিষদ হলরুমে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন পৃষ্টপোষক মাওলানা মাসুম আহমেদ। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নিসচা উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তর, জালালাবাদ প্রতিনিধি নিসচা উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুর রব, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ, মাহমুদুর রহমান, সমাজসেবক ফয়সল আহমেদ ও নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। 

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, জাকারিয়া আহমেদ, শাহরিয়ার শাকিল, আব্দুল হামিদ, সাদিকুর রহমান, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ ও শাহীন আহমদ প্রমুখ। 

নিসচা নেতৃবৃন্দরা জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ প্রথমধাপে উপজেলার ১৫ টি পরিবারকে ২১ কেজি করে ইফতার ও সেহরির উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। ধারাবাহিকভাবে ৫০ টি পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হবে তাছাড়া পরিবহন শ্রমিক, যাত্রী ও জনসাধারণের মাঝে ইফতার বিতরণ এবং রমজান মাসব্যাপী জনস্বার্থে সড়ক শৃঙ্খলা এবং সচেতনতামূলক প্রচারাভিযান চলমান থাকবে।

আরও খবর