নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় ছাত্রলীগের আনন্দ মিছিলে পুলিশের বাঁধা; অতঃপর প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত করায় এবং জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে কটুক্তির প্রতিবাদে বড়লেখায় ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বড়লেখা পি.সি হাই স্কুল মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কের সম্মূখে আসতেই পুলিশের বাধাঁর সম্মুখীন হয়। এতে প্রায় ঘন্টাব্যাপী পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি-বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড়ধরণের হতাহতের কোন ঘটনা ঘটেনি।

পরে পি.সি হাই স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।

এছাড়া সাবেক উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রলীগের শত-শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের স্বাক্ষরিত বড়লেখা উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করায় তারা জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলমকে ধন্যবাদ জানান এবং জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে তারা আরও বলেন, জেলা ছাত্রলীগের বর্তমান সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি অতি দ্রুত ছাত্রদের সমন্বয়ে কমিটি ঘোষণার জন্য জোর দাবী জানাচ্ছি।

আরও খবর