নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় তীব্র শীতে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর ভীড় বাড়ছে হাসপাতালে

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে মৌলভীবাজারের বড়লেখায় বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট আক্রান্ত রোগীর সংখ্যা।তবে শ্বাসকষ্ট রোগীর চেয়ে ভাইরাল জ্বর,সর্দিকাশি ও নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতাল ঘুরে জানা গেছে,প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে ১৫ থেকে ২০ জন রোগী ভর্তি হচ্ছেন।এর মধ্যে বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসছেন।তীব্র শীতের কারনে অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে বাড়তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীরা। 

৫০ শয্যা হাসপাতালের উপজেলা কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ অমিত আচার্য বলেন,প্রতিদিন জরুরি বিভাগে তীব্র শীতের কারনে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে।শিশুদের ক্ষেত্রে জ্বর,সর্দি-কাশি ও নিউমোনিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেশি।বয়স্ক রোগীদের ক্ষেত্রে ভাইরাল জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। 

এসময় তিনি বলেন,বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন নতুন একটি টেস্ট চালু হয়েছে।এই টেস্ট এর নাম হলো "জিন এক্সপার্ট "। বক্ষব্যাধি রোগ শনাক্তকরণ করার জন্য মূলত এ টেস্টটি করা হয়।এটি সরকারিভাবে চালু হলেও বেশিরভাগ হাসপাতালে এটি এখনো চালু হয়নি। 

উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শুভ্রাংশু শেখর দে জানান,তীব্র শীত বাড়ার কারনে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন ১৫ থেকে ২০ জন রোগী তাছাড়াও বহির্বিভাগে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ জন রোগীর চিকিৎসা প্রদান করা হচ্ছে।এদের মধ্যে এক তৃতীয়াংশ রোগীই ভাইরাল জ্বার,সর্দিকাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত। 

এসময় তিনি সকলকে সচেতন থাকার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দেন। তিনি বলেন শিশুদের প্রতি আরোও যত্নশীল হতে হবে।পাতলা পায়খানা শুরু হলেই সাথে সাথে খাবার স্যালাইন বার বার খাওয়াতে হবে।তীব্র শীতে শিশু ও বৃদ্ধদের ঘরে অবস্থান করতে হবে এবং শীতের কাপড় পড়তে হবে।শিশুরা যেন প্রতিদিন গোসল না করে ২দিন পরপর গোসল করার পরামর্শ দেন।সবাইকে পুষ্টি জাতীয় খাবার খেতে হবে এবং ভিটামিন-সি জাতীয় খাবার বেশি করে খেতে হবে।সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার ও সচেতন থাকার জন্য সুপরামর্শ দেন।

আরও খবর