নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইলিয়াস কাঞ্চনের জন্মবার্ষিকীতে বড়লেখায় খাদ্যসামগ্রী উপহার পেলো কন্যাদায়গ্রস্ত পরিবার

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা  গণমানুষের মাহনায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নিম্ন আয়ের পরিবহন শ্রমিকের মেয়ের বিয়েতে উপহার স্বরুপ ৩০ কেজি মাংস দিয়ে মানবিক সহায়তা প্রদান করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। 

সপ্তাহব্যাপী জনহিতকর মানবিক কর্মসূচির অংশ হিসেব উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের এক কন্যাদায়গ্রস্ত পরিবহন শ্রমিকের মেয়ের বিয়ের একদিন পুর্বে মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক মাওলানা মাসুম আহমেদ, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, অলিউর রহমান পারভেজ, এমরান আহমদ ও ক্রীড়া সংগঠক কবির আহমদ প্রমুখ। 

এসময় পরিবহন শ্রমিক আব্দুস সালাম নিসচা'র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জনতার নেতা ইলিয়াস কাঞ্চন মহোদয়ের জন্মবার্ষিকীতে মহান সৃষ্টিকর্তার নিকট তার দীর্ঘায়ু কামনা করি। আর আমি যখনই কোনো অসুবিধায় পড়ি তখনি আমি নিসচা'র কাছ থেকে তাদের সাধ্যানুযায়ী সহযোগিতা পাই। এবার আমার মেয়ের বিয়েতে নিসচা বড়লেখা শাখা ৩০ কেজি মুরগী দিয়ে সহযোগিতা করেছে। এই দ্রব্যমূল্যের দিনে শীতের রাতে তারা আমার বাড়িতে এসে মাংসগুলো পৌছে দিয়েছে তাদের এই মানবিক সহযোগিতা আমি আজীবন মনে রাখবো। 

প্রসঙ্গত, নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী জনহিতকর মানবিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

গতকাল (২৪ ডিসেম্বর) হাফেজ'দের মাঝে পবিত্র কুরআন শরিফ বিতরণ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে সপ্তাহব্যাপী জনহিতকর মানবিক কার্যক্রম শুরু হয়। আজ ২য় দিনে পরিবহন শ্রমিকের মেয়ের বিয়েতে খাদ্য সামগ্রী (৩০ কেজি মাংস) দিয়ে মানবিক সহায়তা প্রদান করা হয়। 

কর্মসূচির মধ্যে আরও যা রয়েছে- শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, এতিমখানায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ অভিযানসহ অন্যান্য জনহিতকর মানবিক কর্মসূচির মাধ্যমে সড়ক আন্দোলনের বিশ্বের রোলমডেল নিরাপদ সড়ক চাই (নিসচা)'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত গণমানুষের মাহনায়ক জনতার নেতা বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

আরও খবর