নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

মৌলভীবাজার জেলার  বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন  করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। 

দিনের প্রথম প্রহরে সূর্যোদয়ের পর বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয় শহীদ মিনারে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে পরিবেশমন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বড়লেখা পৌরসভা, বড়লেখা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখা,নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। 

এদিকে সকাল ৯টায় বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ হয়। বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসারসহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ এবং শরীরচর্চা অনুষ্ঠানে অংশ নেন। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস প্রমুখ।

আরও খবর