নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় কোয়াব এসোসিয়েশনের মাধ্যমে ক্রিকেটের সকল অসুবিধা দূর করবো-পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, এই ক্রিকেট খেলার মাধ্যমে আমরা বিশ্ব জয় করতে চাই, বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই সে লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। আমাদের বড়লেখার কোয়াবের সদস্যদের মধ্যে থেকে যখন যারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে তখন আমরা গর্বিত হবো। কাঠালতলীর এবাদত হোসেন যখন জাতীয় দলে খেলে তখন আমরা গর্ববোধ করি। কোয়াব এসোসিয়েশন তোমাদের যেভাবে পৃষ্টপোষকতা করে যাচ্ছে আমরা আশা করছি তোমাদের মধ্যে থেকে শত শত এবাদত সৃষ্টি হবে।

শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় পি.সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব কোয়াব বড়লেখা'র আয়োজনে জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, কোয়াব এসোসিয়েশনের মাধ্যমে বড়লেখার ক্রিকেটের সকল অসুবিধা দূর করার চেষ্টা করবো এবং কোয়াব এসোসিয়েশনকে আরোও সম্মৃদ্ধ করবো।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ অব কোয়াবের আয়োজনে জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২৩-২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠানে কোয়াব সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, পি.সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছায়দুল ইসলাম, সিপিএ'র প্রতিষ্ঠাকালীন সভাপতি লুৎফুর রহমান চুন্নু। 

এসময় জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন। 

এছাড়াও উপস্থিত ছিলেন মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, কোয়াব সহ-সভাপতি জালাল আহমদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোয়াবের প্রচার সম্পাদক রাসেল সাইফ, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন, কোয়াবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন ক্লাবের ক্রিকেটারবৃন্দ।

আরও খবর