নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

মৌলভীবাজারে বড়লেখায় জামিয়া মাদানীয়া মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে দশটায় থেকে তারা নিখোঁজ হয়। তাদের কোনো সন্ধান না পাওয়ায় স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এই ঘটনায় দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে শনিবার (১১ নভেম্বর) দুপুরে বড়লেখা থানায় পৃথকভাবে জিডি করা হয়েছে। 

নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র হলো উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের সৌদি প্রবাসী ছাদ উদ্দিনের ছেলে তারেক আহমদ রাফি (১৫) এবং বড়লেখা পৌরসভার দক্ষিণ বারইগ্রামের দুবাই প্রবাসী বদরুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (১৪)। 

মাদ্রাসা কর্তৃপক্ষ ও নিখোঁজ দুই ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১০ নভেম্বর) রাতে বড়লেখা পিসি মডেল স্কুল মাঠে আস সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নাশিদ ও কেরাত প্রতিযোগিতায় বড়লেখা পৌরশহরের অবস্থিত জামিয়া মাদানীয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্ররা অংশ নেয়। এতে রাফি এবং সাইদুল ছিল। ওইদিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাফি ও সাইদুল অনুষ্ঠান (নাশিদ ও কেরাত প্রতিযোগিতা) থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা মাদ্রাসায় না ফেরায় মাদ্রাসা কর্তৃপক্ষ ওইদিন রাত ১২টার দিকে বিষয়টি তাদের স্বজনদের জানায়। এরপর থেকে রাফি এবং সাইদুলের পরিবার সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাচ্ছে না। 

রাফির মামা ব্যবসায়ী জাবেদ আহমদ শনিবার বিকেলে জানান, রাফি আমার চাচাতো বোনের ছেলে। সে বাবা-মায়ের একমাত্র ছেলে। ও খুব শান্ত প্রকৃতির। লেখাপড়াতেও ভালো। রাত ১২টার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন দিয়ে জানায় রাফি ও তার সহপাঠী সাইদুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের সাথে ফোনও নেই। এরপর থেকে আমরা সব জায়গায় খুঁজেছি। কিন্তু তাদের কোনো হদিস মিলছে না। এবিষয়ে আমার থানায় জিডি করেছি। রাফির সহপাঠী সাইদুলের পরিবারও থানায় জিডি করেছে। 

জামিয়া মাদানীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন বলেন, আমরা মাদ্রাসার সব ছাত্রকে স্নেহ করি। তাদেরকে পড়ার জন্য কোনোধরনের চাপ দেওয়া হয়না। শুক্রবার (গতকাল) রাতে বড়লেখা পিসি স্কুল মাঠে আয়োজিত কেরাত ও নাশিদ প্রতিযাগীতায় হিফজ শাখার সকল ছাত্ররা অংশ নেয়। এতে রাফি এবং সাইদুলও ছিল। একটি সিসি ক্যামেরায় রাত সাড়ে ১০টা পর্যন্ত তাদের দেখা গেছে। এরপর তাদের মিলছে না। মাদ্রাসায়ও ফেরেনি। রাতেই বিষয়টি আমরা তাদের স্বজনদের জানাই। আমি ধারণা করছি তারা দুজন সমবয়সী, হয়তো না জানিয়ে কোথাও বেড়াতে গেছে। আর আমাদের মাদ্রাসার সুনাম আছে। এজন্য কিছু শত্রুও আছে। হয়তো এরা আমাদের বেকায়দায় ফেলতে তাদের কোথাও নিয়ে রেখেছে। 

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক জিডি করা হয়েছে। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। 

আরও খবর