দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বানিয়াচংয়ে পুকুরে বিষ প্রয়োগ: আড়াই লাখ টাকা জরিমানা


বানিয়াচংয়ে বিভিন্ন জাতের রাসায়নিক বিষ প্রয়োগে মাছ আহরণ করে বিক্রির প্রবণতা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। 


 শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা সদরের শরীফখানী গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগে মাছ আহরণকালে ইউএনও পদ্মাসন সিংহ'র নজরে পড়লে মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্যজীবীকে আড়াই লাখ টাকা জরিমানা করেন। অর্থদন্ডের সাজাপ্রাপ্ত আসামি মৎস্যজীবী আলী হোসেন উপজেলা সদরের ভাদাউড়ি গ্রামের কলিম উল্লার পুত্র।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে,

ওইদিন সকাল ৮ টার সময় ইউএনও পদ্মাসন সিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের শরীফখানী গ্রামে আলী হোসেন তার ইজারাপ্রাপ্ত পুকুরে মিমিটক্স নামক রাসায়নিক বিষ প্রয়োগ করে মাছ আহরণ করছেন। ইউএনও তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বিষ দিয়ে মাছ ধরার সময় বিষের বোতলসহ আলী হোসেনকে হাতেনাতে আটক করেন। এসময় আলী হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে সে দোষ স্বীকার করায় তার বিরুদ্ধে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) ২০২০ আইনের ৩১(১),(২) ধারায় ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আলামত হিসেবে মিমিটক্স রাসায়নিকের একটি খালি বোতল এবং ধৃত মাছ জব্দ করা হয়। পঁচনশীল হওয়ায় মাছগুলো মাটির মধ্য পুঁতে ফেলা হয় এবং মিমিটক্স এর খালি বোতল সংরক্ষণ করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ গণমাধ্যম কে জানান,  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে