দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা


বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (১৪আগস্ট) সকাল ১১ ঘটিকায় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।


সভায় হবিগঞ্জ-বানিয়াচং রোডের সংস্কার কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগে ঠিকাদারের কড়া সমালোচনা করা হয় এবং এ বিষয়ে হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।


বানিয়াচংয়ের প্রবেশদ্বার শহীদ মিনারের সামনে দ্রুত সংস্কার কাজ শুরু করার ব্যবস্থা গ্রহন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে ধন্যবাদ জানানো হয়।


অনলাইন জুয়া, মাদক, ইভটিজিংরোধে এসিল্যান্ড মোঃ নাজমুল হাসানকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন কমিটির সদস্যরা।


আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, এসিল্যান্ড মোঃ নাজমুল হাসান, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, আনোয়ার হোসেন, মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, ছাদিকুর রহমান, আব্দুল আহাদ, নাসির উদ্দিন চৌধুরী, কাজী মাওলানা আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা বিপুল ভূষণ রায়, শেখ মোঃ শাহ নেওয়াজ ফুল মিয়া, শাহাজাহান মিয়া, স্মৃতি চ্যাটার্জি কাজল প্রমুখ।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে