নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে নজির স্থাপন করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব : এমপি মজিদ খান



হবিগঞ্জ-২ (বানিয়াচং আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সমাজের বিবেক। তাই মডেল প্রেসক্লাব সাংবাদিকদের দায়িত্বশীলতার সাথে লেখালেখি করতে হবে। সমাজের ক্ষতি হয় এমন রসালো সংবাদ থেকে বিরত থাকাই শ্রেয়। ১৪ বছরে বানিয়াচংয়ে অসংখ্য উন্নয়ন হয়েছে। আরো যেগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে আপনারা লেখালেখি করেন।


গত শুক্রবার (১৭জুন) রাত সাড়ে ৯টার হবিগঞ্জস্থ তার বাসভবনে বানিয়াচং মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন তিনি। নবনির্বাচিত কমিটির সভাপতি জীবন আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক আব্দাল মিয়ার নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় এমপি মজিদ খান আরো বলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব ২ বছরে একটি সংবিধান প্রণয়ন করে মেয়াদ শেষে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে নজির স্থাপন করেছে। এজন্য তিনি নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও সাবেক কমিটিকে ধন্যবাদ জানান। মডেল প্রেসক্লাবের বহুমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতা পেশাকে আলোকিত রাখায় মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন এমপি আব্দুল মজিদ খান।


এ সময় উপস্থিত ছিলেন,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু, নবনির্বাচিত কমিটির সভাপতি জীবন আহমেদ লিটন, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি শামীম আহমেদ চৌধুরী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান সাগর, কোষাধ্যক্ষ আলমগীর মিয়া, সিনিয়র নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, নির্বাহী সদস্য আব্দুল মালেক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিবুর রহমান।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে