দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা



 বানিয়াচং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গ্রাম্য দাঙ্গা রোধে দেশীয় অস্ত্র যাদের বাড়িতে পাওয়া যাবে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। 


বুধবার (৩১ মে) বিকাল ৩টায় সভাপতির বক্তব্যে এ সিদ্ধান্ত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। এ ছাড়াও ১০ নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী জয় কুমার দাশকে হত্যা মামলায় জড়ানোর কারণে অন্যান্য চেয়ারম্যান বৃন্দ তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেই প্রকৃত অপরাধী হউক তাকে আইনের আওতায় নিয়ে আসতে আহবান জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিপুল ভূষণ রায়, কাজী মুফতি আতাউর রহমান, আব্দুল আহাদ মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, শাহ মাসউদ কুরাইশী মক্কী, সাদিকুর রহমান, প্রকৌশলী জয় কুমার দাশ, হাফেজ শামরুল ইসলাম, মঞ্জু কুমার দাশ, এরশাদ আলী , শেখ মিজানুর রহমান ও নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে