প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

বানারীপাড়ার মেয়ে লামিয়ার আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

বরিশালের বানারীপাড়ার মেয়ে লামিয়ার আত্মহত্যা, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার শ্বশুরবাড়ী থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ মার্চ মঙ্গলবার রাত ১১:৩০ মিনিটের দিকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন নেছারাবাদ (স্বরূপকাঠি) থানা পুলিশ। লামিয়ার পরিবারের দাবি, তাদের মেয়েকে স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করে বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচারণা করছে। নিহত লামিয়া আক্তার বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের মামুন মিয়ার মেয়ে ও পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর গগণ গ্রামের বাসিন্দা মো. শাওনের স্ত্রী। লামিয়ার চাচাতো ভাই মোঃ সজীব অভিযোগ করে জানান, দুই বছর আগে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার উত্তর গগণ গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. শাওনের সাথে লামিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে প্রায়ই লামিয়ার শশুরবাড়ীর লোকজন লামিয়াকে নির্যাতন করত। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে লামিয়ার শ্বশুর বাড়ি থেকে তাদের জানানো হয় লামিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাত ১১ টার দিকে লামিয়ার শ্বশুর বাড়িতে পৌছালে সেখানে লামিয়ার লাশ পাওয়া যায়নি। পরে অসুস্থ শুনে হাসপাতালে এসে লামিয়ার মরদেহ দেখতে পাই কিন্তু তার গলায় ফাঁসের তেমন চিহ্ন দেখা যায়নি। লামিয়ার শ্বশুর মনিরুল ইসলাম জানান, ওই ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেননা। তিনি জানতে পেরেছেন যে পরিবারের সদস্যরা লামিয়াকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে কক্ষের দরজা বন্ধ পায়। একপর্যায়ে দরজা ভেঙ্গে দেখা যায় লামিয়া গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ওই সময় ঘর থেকে তাকে উদ্ধার করে নেছারাবাদ (স্বরূপকাঠি) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। কি কারণে লামিয়া গলায় ফাঁস দিতে পারে এ বিষয়ে মনিরুল ইসলাম কিছুই বলতে পারেনি।নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. বনী আমিন জানান, লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টরের পরে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর