জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

বানারীপাড়ায় পাইপগানসহ আ.লীগ নেতা তারিকুল ইসলাম গ্রেফতার

বানারীপাড়ায় পাইপগানসহ আ.লীগ নেতা তারিকুল ইসলাম গ্রেফতার

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে পাইপগানসহ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে,গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের দিকনির্দেশনায় থানার সহকারি উপ- পুলিশ পরিদর্শক মো. আলী হাসানের দুর্দান্ত সাহসিকতায় সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তারিকুল ইসলাম (তারেক)-কে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।

তারিকুল ইসলাম উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের ছাহেদ আলী হাওলাদারের ছেলে এবং সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক। অভিযানকালে তারিকুল ইসলামের বাড়ি থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, তারিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র বহন ও সংরক্ষণের দায়ে মামলা করে তাকে বরিশাল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

অস্ত্র বহনকারী তারিকুল ইসলাম বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো। সে তার এলাকাসহ পাশ্ববর্তী এলাকা গুলোতেও এসব অস্ত্রের ক্ষমতা দেখিয়ে বিগত সরকারের আমলেও  নৈরাজ্যের সৃষ্টি করতো। তারিকুল ইসলামকে আটক করায় সৈয়দকাঠি ইউনিয়নের সাধারণ জনগন থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে।

Tag
আরও খবর