প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

বানারীপাড়ায় ৫ অবৈধ ইটভাটায় অভিযান সাড়ে ৮ লাখ টাকা জরিমানা ও উচ্ছেদ

বানারীপাড়ায় ৫ অবৈধ ইটভাটায় অভিযানসা সাড়ে ৮ লাখ টাকা জরিমানা ও উচ্ছেদ

বানারীপাড়া উপজেলায় বিভিন্ন ইটভাটায় অনিয়মের অভিযোগে বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধ এবং অনেক অনিয়মের জেরে ৫ টি ইটভাটায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা, কিলন ও চিমনী ভেঙ্গে দেওয়া ও ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেয়াসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে

উপজেলার সৈয়দকাঠী  ইউনিয়নের মসজিদ বাড়িতে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগ ও বরিশাল জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লাভলী ইয়াসমিন এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দীন এর উপস্থিতিতে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ অবৈধ ইটভাটায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা ও ৪ টি ভাটার কিলান, চিমনি, কাঁচা ইট ভেঙ্গে দেয় এবং ভাটার আগুন নিভিয়ে দেয়া হয় বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সোহেল মাহমুদ মোবাইল কোর্ট পরিচালনায় প্রশিকিউশনের দায়িত্ব পালন করেন।  দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পুলিশ, ফায়ার সার্ভিস, এবং আনসার সদস্যদের সহযোগিতা এ সময়  মেসার্স বাবা ব্রিকস প্রোঃ জনাব মোঃ ফারুক হোসেন তালুকদারকে ৩,০০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয় এবং ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে দেওয়াসহ ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

মেসার্স সাবা ব্রিকসের  প্রোঃ জনাব মোঃ মনিরুল ইসলামকে ৩,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে, ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেয়াসহ এবং কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। মেসার্স রূপা ব্রিকসের প্রোঃ মোঃ আশ্রুল আলম মিজানের  ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। মেসার্স তালুকদার ব্রিকস (টিবিএফ) প্রোঃ জনাব মোঃ সোহরাব তালুকদারকে  ২,৫০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মেসার্স আশা ব্রিকসের আগুন ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।  এসময় বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন 

পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের অধীন জেলাসমূহের সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ দপ্তর কর্তৃক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যায়ক্রমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Tag
আরও খবর