নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বানারীপাড়ায় মৎস্যজীবীদের আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প অর্থায়নে ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে মৎস্যজীবীদের আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো: বায়েজিদুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মৎস্যজীবীদের আইন বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক মো: জহিরুল ইসলাম আকন্দ। এ ছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সিনিয়র এসিস্ট্যান্ট ডাইরেক্টর (এসএডি) মনিরুল ইসলাম। সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্ট্যান্ট জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, কাজল রেখা, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার ও এনামুল কবির, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির। এ সময় বক্তব্যে বক্তারা মাছের জীবন চক্র, প্রজনন চক্র, মাছ ধরার নিষিদ্ধ সময়, আইন অমান্যকারীর শাস্তি সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সচেতনতাই পারে মৎস্য সম্পদ বৃদ্ধি করতে পাশাপাশি প্রয়োজন আইনের সঠিক প্রয়োগ। মাছের নিরাপদ বিচরন ক্ষেত্র সৃষ্টি ও প্রজনন মৌসুমে মা মাছ শিকার বন্ধ করলে মাছে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
Tag
আরও খবর