নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বানারীপাড়ায় চিংড়ির মাথায় কৃত্রিম ঘিলু ভরে বিক্রির সময় আটক ১

বানারীপাড়ায় চিংড়ির মাথায় কৃত্রিম ঘিলু ভরে বিক্রির সময় আটক ১

বরিশালের বানারীপাড়া বন্দর বাজারে চিংড়ি মাছের মাথায় কৃত্রিম ঘিলু মিশিয়ে বিক্রির সময় আটক এক মৎস্য বিক্রেতা।
২৭ ডিসেম্বর শুক্রবার সকালে বন্দর বাজারে চিংড়ি মাছের মাথা বিক্রয় করে এক মাছ বিক্রেতা। অনেকেই কিনতে শুরু করে তার পরিবারকে চিংড়ি স্বাদ দেয়ার জন্য। কিন্তু অসাধু বিক্রতা চিংড়ির মাথার ভিতরে ঘিলু কৃত্রিম তৈরি করে মিশিয়ে দিয়েছে। এতেই আকৃষ্ট হচ্ছে ক্রেতারা। এক সচেতন নাগরিকের নজরে আসলে তিনি মৎস্য দপ্তর ও সাংবাদিকদের বিষয়টি অবহিত করে। বিষয়টি জানানো হয় উপজেলা নির্বাহী অফিসার মো: বায়েজিদুর রহমানকে। কালবিলম্ব না করে মৎস্য দপ্তর ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনা স্থলে চলে আসেন। এ সময় নেছাড়াবাদ উপজেলার আটঘর, কুড়িয়ানা গ্রামের কৃষ্ণ কান্ত দেউরীর পুত্র মাছ বিক্রতা ভবোতোষ দেউরীকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় ৫ (পাঁচ) হাজার টাকা জড়িমানা করা হয়।
জব্দকৃত চিংড়ির মাথা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ও জনসম্মুখে কেরোসিন দিয়ে নষ্ট করে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়।
আটককৃত মাছ বিক্রেতা জানান, আমরা শুধু বিক্রি করি এ ব্যাপারে কিছু জানি না।
তবে অসাধু এ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এ সব ভেজাল জিনিস কিনে সাধারণ মানুষ একদিকে প্রতারিত হচ্ছে অন্যদিকে স্বাস্থ্য ঝুকি রয়েছে। তাই নিয়মিত বাজার পরিদর্শনের বিকল্প নেই। 

Tag
আরও খবর