নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বানারীপাড়ায় দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে জালিছ মাহমুদিয়া মাদ্রাসার ভবনের জায়গা নির্ধারন

নলশ্রী জালিছ মাহমুদিয়া মাদ্রাসার নতুন ভবনের জায়গা নির্ধারন

বরিশালের বানারীপাড়ায় দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে নলশ্রী জালিছ মাহমুদিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের জায়গা নির্ধারন করা হয়েছে।
২০ ডিসেম্বর শুক্রবার অভিযোগের ভিত্তিতে নলশ্রী জালিছ মাহ্ মুদিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জায়গা নির্ধারন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো: বায়েজিদুর রহমান মাদ্রাসা মাঠে সরাসরি উপস্থিত হন। এ সময় বিভিন্ন দিকের মাপ এবং এলাকার সচেতন মানুষের মতামতের ভিত্তিতে মাদ্রাসার ভবন উত্তর পোতায় হবে বলে ঘোষণা দেন। 
উপজেলা নির্বাহী অফিসারের এ সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন উপস্থিত স্থানীয় লোকজন। এ সময় টিনের ঘর খুলে পূর্ব পাশে আপাতত স্থাপন করার জন্য নলশ্রী জালিছ মাহ্ মুদিয়া মাদ্রাসার সাবেক সুপার মো: জালিছ মাহ্ মুদকে দ্বায়িত্ব প্রদান করা হয়। আগামী ০৩ কর্ম দিবসের মধ্যে টিনের ঘর খুলে ফেলার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করা হয়।

প্রসঙ্গত মাদ্রাসাটি একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছিল। একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হালিসের উদ্দেশ্যে নতুন ভবন উত্তর দিকে করার সিন্ধান্তে বাঁধা সৃষ্টি করে আসছিল। এ বিষয়ে মাদ্রাসার বর্তমান সুপার আ: রহিম জড়িত বলে জানাগেছে।
মাদ্রাসার সাবেক সুপার মো: জালিছ মাহ্ মুদ জানিয়েছেন, বিভিন্ন ষড়যন্ত্র করে তাকে সুপার পদ থেকে সড়িয়েছে, বিভিন্ন হামলা ও মামলা দিয়ে হয়রানি করে এলাকায় প্রবেশ করতে পারতেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন মহলকে ম্যানেজ করে তিনি সুপার পদে যোগদান করেন। তিনি সুপার পদের জন্য অযোগ্য হলেও তাকে কিভাবে মনোনীত করা হলো এ বিষয় নিয়ে অনেক দপ্তরে আবেদন করেও কোন সুড়হা হয় নি। বর্তমান সুপার মো: আব্দুর রহিম শিক্ষাগত যোগ্যতার আলিম ও ফাযিল পরিক্ষায় ৩য় বিভাগ ও দাখিল ও কামিল পরিক্ষায় ২য় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এতো নিম্নমানের যোগ্যতা নিয়ে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার সুপার পদে দায়িত্বে থাকা নিয়ে কতৃপক্ষের দৃস্টি দেয়া উচিৎ। 

Tag
আরও খবর