নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বানারীপাড়ায় বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত


বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কলেজিয়েট একাডেমির হল রুমে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ নেছারাবাদ স্বরূপকাঠি শাখা কর্তৃক অনুষ্ঠিতব্য পরিচিতি ও মত বিনিময় সভায় সভাপতির আসন অলংকৃত করেন পিরোজপুর জেলা সভাপতি মোঃ এনামুল।
এ সময় বক্তারা তাদের সার্বিক দুর্দশার কথা  তুলে ধরেন। কয়েক শতাধিক শিক্ষিত নারী পুরুষ কান্নায় ভেঙে পড়ে আবেগ আপ্লূত হয়ে মনের কষ্টের কথা তুলে ধরলেন। বিগত দিনে দেশের নোংরা রাজনীতির জন্য তীব্র প্রতিবাদ জানান বহু প্রতিবাদী নারীরা। তকদের কষ্ট ও গ্লানির কথা তুলে ধরলেন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের নেছারাবাদ শাখার আয়োজিত মত বিনিময় সভায়। বক্তব্য রাখতে গিয়ে বহু বক্তা কান্নায় ভেঙে পড়েন।
স্বরূপকাঠি উপজেলার সভাপতি মোঃ জাকারিয়া হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে  বক্তৃতা করেন মানবকন্ঠ ও ইলেকট্রনিক মিডিয়া রাজধানী টেলিভিশনের বানারীপাড়ার প্রতিনিধি  জাকির হোসেন, আজকের পরিবর্তনের বানারীপাড়া প্রতিনিধি মোঃ তাওহীদ। সুবক্তা মোঃ সহিদ হোসেন, মোঃ রুবেল হোসেন, সুমন মিস্ত্রি, মোসাঃ ইয়াসমিন, সঙ্গীতা, মলয় মন্ডল, মনিকা, মোঃ আবু রায়হান, রিক্তা বেপারী ও রীতা মজুমদার। অনুষ্ঠানকে সুন্দরও সার্থক করতে  স্বরূপকাঠি উপজেলার সভাপতি মোঃ জাকারিয়া হোসাইন ও সাধারণ সম্পাদক সাহানারা নাসরিন চমৎকার পরিবেশ তৈরি করেন এবং অগ্রণী ভূমিকা পালন করেন। স্বরূপকাঠি পৌরসভার পাশাপাশি দশটি ইউনিয়নে নেতৃবৃন্দের অংশ গ্রহণে সমগ্র অনুষ্ঠানটি সার্থক করে তুলতে সক্ষম হয়েছে।

গুয়ারেখা ইউনিয়নের পাশাপাশি বলদিয়া ইউনিয়ন, আটঘর কুডিয়ানা ইউনিয়নের শীর্ষ নেতাদের ভূমিকা ছিল দারুণ। সাহসী পদক্ষেপ নিয়ে সঠিক দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। গঠন মূলক সমালোচনা করে সংগঠনের কার্যক্রম জানিয়ে দেয়। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের নেছারাবাদ শাখার আয়োজন ছিল চোখে পড়ার মত। কয়েক শতাধিক শিক্ষিত নারী পুরুষ মিলিত হয়েছে কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় সভায়। কলেজিয়েট একাডেমির হল রুমে অনুষ্ঠানের মধ্য মনি পিরোজপুর জেলা সভাপতি মোঃ এনামুল কবিরের বক্তব্য সকলের অন্তরের অন্তস্তলে দাগ কেটেছেন। বাস্তব চিত্র তুলে ধরলেন আজকের কমিটির পরিচিত সভা ও মতবিনিময় সভায়। উপস্থিত সকলেই মুগ্ধ শ্রুতি মধুর সাহসী পদক্ষেপ নেওয়া বক্তব্য শুনেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, " আপনি আপনাদের হীন স্বার্থের জন্য নোংরা রাজনীতির মাঠে বেকার ছেলেমেয়েদের বলির পাঠা বানানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। আমাদের দেশের মেধাবী ছাত্র সমাজকে ধ্বংস করার গুরুত্বপূর্ণ মিশনে ছিলেন। প্রতিবেশী ভারতের বুদ্ধিতে আমাদের দেশের মেধাকে হত্যা করেছেন। নাম মাত্র দুই বছরের জন্য সান্ত্বনা স্বরূপ চাকরি দিয়েছেন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। জেলার সভাপতি আরও বলেন, গত ১৫ বছর আমাদের দেশের সাধারণ মানুষ নিয়ে ছিনিমিনি খেলার মত্ত ছিলেন।  এসময়ে কলেজিয়েট একাডেমির হল রুমে বহু গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর