নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

'বিডি ক্লিন বানারীপাড়া' টিমের উদ্যোগে পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়ায় 'বিডি ক্লিন বানারীপাড়া' সদস্যদের উদ্যোগে বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউট পাইলট প্রাঙ্গনে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুন শুক্রবার, বিকেল ৪ টায় বানারীপাড়া প্রাণকেন্দ্র এ গুরুত্বপূর্ণ মাঠের পরিস্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে বিডি ক্লিন বানারীপাড়ার কার্যক্রম শুরু হয়।

বিডি ক্লিন বানারীপাড়ার উপজেলা সমন্বয়ক হাসান আহমেদ সোহাগ বলেন "আমাদের ঘরবাড়ি যেমন পরিস্কার পরিচ্ছন্ন রাখি, ঠিক তেমনই আমাদের এলাকাও আমাদের পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদের এলাকাকে আপন ভেবেই কাজ করতে হবে, স্থানীয় প্রশাসনের সীমিত জনবল দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়, তাই আমরা যুবসমাজ এগিয়ে এসেছি।" বিভিন্ন সমাবেশ, প্রদর্শনী, মেলা, খেলাধুলা কিংবা জানাজা সব প্রয়োজনেই আমরা ব্যবহার করি বানারীপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত এই হাইস্কুল মাঠ। সবার প্রয়োজন শেষে যে যার মতো বাড়ি ফিরে যাই, প্রতিটি প্রোগ্রামের পরে মাঠে পড়ে থাকে অসংখ্য পানির বোতল, পলিথিন প্যাকেট, সিগারেটের প্যাকেট, কাগজের ঠোংগাসহ অসংখ্য ময়লা আবর্জনায় ভরপুর থাকে সবুজ এই মাঠ। দেখে খুবই খারাপ লাগে, ব্যাথিত হই মাঠের এমন পরিনতি দেখে। তাই আমরা 'বিডি ক্লিন বানারীপাড়া' টিম উদ্যোগ নিয়েছি এই পরিচ্ছন্ন কার্যক্রমের।

তিনি আরো বলেন, আমার এলাকা আমি পরিচ্ছন্ন রাখবো, এই প্রজন্মের হাত ধরেই পরিচ্ছন্ন হবে বাংলাদেশ। এই প্রজন্মকে পরিচ্ছন্ন বাংলদেশ গড়ার যোদ্ধা হিসেবে গড়ে তুলতে পারলে, আগামি প্রজন্মকে উপহার দিতে পারবো এক পরিচ্ছন্ন বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় বিডি ক্লিন বানারীপাড়া টিমের উদ্যোগে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় 'বানারীপাড়া  মডেল ইউনিয়ন ইনস্টিটিউট' পাইলট বিদ্যালয়ে।প্রতিটি ছাত্রছাত্রীর মাঝে পরিচ্ছন্নতার এই বার্তা ছড়িয়ে দিয়ে তাদেরকে পরিচ্ছন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। সবাইকে সাথে নিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলবো একদিন।

আরও খবর