নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গণ সংযোগে ব্যস্ত বাঘারপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার লিমা


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সংগ্রামী সহ সভাপতি, সাবেক জেলা পরিষদের নির্বাচিত সদস্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মন্ডলির সম্মানিত সদস্য, রাজশাহী ক্যাডেট কলেজের সাবেক মেধাবী ছাত্রনেতা,ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজীর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন যশোরের বাঘারপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শামসুন্নাহার লিমা।যশোর ৮৮/৪ (বাঘারপাড়া অভয়নগর ও বসুন্দিয়া)আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজীর পক্ষে তিনি দীর্ঘদিন ধরে এ আসনের ২টি উপজেলায় গনসংযোগের মাধ্যমে মাঠ চষে বেড়াচ্ছেন। 



দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি সাধারন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। তিনি দীর্ঘদিন ধরেই মাঠ ছাড়ছেন না। বাঘারপাড়া অভয়নগর ও বসুন্দিয়ার সাধারন মানুষকেই তিনি আপন করে নিয়েছেন। বিপদ আপদে সাধারন মানুষের ডাকে সাড়া দিয়ে ছুটে যাচ্ছেন তাদের কাছে ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী দুই উপজেলায় ব্যক্তিগত তহবিল থেকে মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের স্কুল- কলেজের ভর্তি ফি, বই, খাতা, কলম কিনে দেয়া, অসহায় রোগীদের চিকিৎসা, প্রতিবন্ধি শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ, দুস্থ রোগীদের চিকিৎসার্থে অসহায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে পূঁজিসহ সেলাই মেশিন বিতরণের পাশাপাশি দরিদ্র মেয়েদের বিবাহ দেয়ার ক্ষেত্রেও রয়েছে তার দান-অনুদান। এ ধরনের সামাজিক কর্মকান্ড দীর্ঘদিন থেকেই করে আসছেন তিনি। ইতিমধ্যেই দুই উপজেলায় সাধারন মানুষের মধ্যে জনপ্রিয় দানবীর হিসেবে পরিচিতি লাভ করেছেন। তারই ধারাবাহিকতায় বাঘারপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শামসুন্নাহার লিমা,দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করে আসছেন।


বাঘারপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শামসুন্নাহার লিমা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, দেশরত্ন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই ৮৮/৪ বাঘারপাড়া অভয়নগর ও বসুন্দিয়া আসনে ইন্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী কে মনোনয়ন দিবেন। আর ফারাজী ভাই কে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে নেত্রীকে আসনটি উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। 


আরও খবর