জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা

যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামের সন্তান সবদুল হোসেন খান। জেলা ওয়ার্কার্স পার্টির বর্তমান সাধারণ সম্পাদক ও বন্দবিলা ইউপির টানা দুইবারের নির্বাচিত এই চেয়ারম্যানের জীবন যেন এক নাটকীয় সিনেমার গল্প।

প্রয়াত আব্দুল কাদের খানের পাঁচ সন্তানের মধ্যে সেজ সন্তান সবদুল হোসেন খানের রাজনীতিতে হাতেখড়ি নব্বইয়ের দশকে। তৎকালীন যশোর সরকারি এমএম কলেজে পড়াকালীন সময় থেকেই তিনি জড়িয়ে পড়েন বামধারার ছাত্র রাজনীতিতে। পরবর্তীতে ১৯৯৮ সালে ঢাকায় স্নাতক অধ্যয়নকালে তাঁর জীবনে আসে এক নতুন মোড়।

তৎকালীন বাঙলা সিনেমার সোনালী সময়ে ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামের একটি চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। মাথাভর্তি ঝাঁকড়া চুল আর ঢিলেঢালা পোশাকে তারুণ্যে উদ্ভাসিত সবদুলকে নিয়ে সে সময় নিজ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটি আর আলোর মুখ দেখেনি।

সিনেমার রুপালী জগতের রঙিন স্বপ্ন পেছনে ফেলে ২০০৩ সালে নিজ এলাকায় ফিরে আসেন সবদুল। এরপর পুরোদমে মনোনিবেশ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজনীতি ও জনসেবায়। তবে তাঁর জনপ্রতিনিধি হওয়ার পথটি মোটেও মসৃণ ছিল না। স্থানীয় ইউপি চেয়ারম্যান পদে পর পর দুইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও তিনি দমে যাননি।

অবশেষে ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে আসে কাঙ্ক্ষিত সাফল্য। পাঁচবারের সাবেক চেয়ারম্যানকে পরাজিত করে প্রথমবারের মতো বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন সবদুল হোসেন খান। পরবর্তীতে ২০২১ সালের ইউপি নির্বাচনেও নিজ দল ওয়ার্কার্স পার্টির ‘হাতুড়ি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির মনোনীত প্রার্থীকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে নিজের অবস্থান শক্ত করেন।

চিত্রনায়ক হওয়ার অপূর্ণ স্বপ্ন থেকে শুরু করে রাজপথের ঘাত-প্রতিঘাত পার করে সফল জনপ্রতিনিধি হয়ে ওঠার এই দীর্ঘ পথচলা বন্দবিলার স্থানীয় রাজনীতিতে এক অনন্য ও ব্যতিক্রমী অধ্যায় হয়ে রয়েছে। টানা দু'বারের সাফল্যের ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জয়লাভ করে হ্যাটট্রিক করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব।


আরও খবর