নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রোজায় শামীমের পাঁচটি ইসলামি গান

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পাঁচটি ইসলামি গান উপহার দেবেন গীতিকার ও সুরকার ক্রীড়া সাংবাদিক শামীম হোসেন। যার প্রথম গানটি প্রকাশ পেল শুক্রবার। ‘গড়েছো প্রভু’ শিরোনামের গানটি মিলন খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। এরমধ্যদিয়ে প্রথমবারের মতো কণ্ঠশিল্পী হিসাবে আÍপ্রকাশ হলো শামীমের। এপি তুষারের কম্পোজিশন ও মিলন খানের নির্দেশনায় গানটির ভিডিওতে মডেলও হয়েছেন শিল্পী নিজেই। ভিডিও ধারণে ছিলেন রনি।

ইসলামি গান নিয়ে শামীম বলেন, আমার লেখা ও সুর করা গান দেশের গুণী শিল্পীরা গেয়েছে। এবার নিজের গানে কণ্ঠ দিলাম। নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি। অনেকেই পরামর্শ দিয়েছেন, রমজান উপলক্ষ্যে যেন কিছু ইসলামি গান, গজল লেখি। সেখান থেকে উৎসাহ পেয়েই মূলত গানগুলো লেখা। যার প্রথমটি ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পাঁচটি গানই রোজার মধ্যে প্রকাশ করা হবে। আশা করি, সবার ভালো লাগবে।

সাংবাদিকতার পাশাপাশি শামীম গান, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনাসহ অভিনয়ও করেন। তার গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু (দুঃখের ফেরিওয়ালা), ইমন খান (চিতার আগুন), তৌহিদ ইসলাম ও জেবিনা তৌফা (মনটা করলে চুরি) এবং কৃষ্ণা (প্রবাস যেন জেলখানা)।

শামীমের লেখা প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যদি থাকে নসিবে’ মুক্তি পায় ২০১৯ সালে। তার উল্লেখযোগ্য কাজ হলো-‘নবাব আলম’, ‘প্রেম সম্রাট’, ‘কাঠগড়ায় মায়ের সম্মান’, ‘জাদুর বাক্স’ ইত্যাদি। এছাড়া তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ‘তাফালিং জামাই’ ও ‘ভিলেজ মেম’ নাটকেও অভিনয় করেছেন।

আরও খবর