নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘারপাড়া মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত


বাঘারপাড়া মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১১ মার্চ রবিবার মাদ্রাসা প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বার্ষিক ক্রীড়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ৮৮ যশোর ৪ বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া এলাকার গণমানুষের নেতা ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।

বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী বলেন,এ মার্চ মাস আমাদের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ।এ মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয়েছিল আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম । এ মাসে বঙ্গবন্ধু আমাদের দেশের স্বাধীনতা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধের অগ্নিঝরা মাস এ মার্চ মাস।

তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সকলকে অ়ংগীকারাবদ্ধ হতে হবে।জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

অনুষ্ঠানটি সার্বিক সভাপতিত্ব করেনঃআব্দুর রউফ মোল্লা,ভাইস-চেয়ারম্যান বাঘারপাড়া উপজেলা পরিষদ,এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘারপাড়া মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি সহ মাদ্রাসার সকল শিক্ষক,ছাত্রী সহ আরও অনেকে।


আরও খবর