নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যান্ত্রিক ত্রুটিতে নড়াইল এক্সপ্রেস বাসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসের চালক ও যাত্রীদের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসে থাকা অর্ধশতাধিক যাত্রীই অলৌকিকভাবে অক্ষত রয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর যশোরের মনিহার এলাকা থেকে ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে বিকট শব্দ হয়ে বাসটি বিকল হয়ে পড়ে। আতঙ্কে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়লে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে বাসটির একাংশ ভস্মীভূত হয়ে যায়।যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল ইসলাম জানান, বাসটি ছাড়ার আগেই চালক ইঞ্জিনের ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিলেন।"চালক গাড়িটি নিয়ে বের হতে না চাইলেও মালিকদের জোরাজুরিতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এই অবহেলার বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি।"পুলিশ জানিয়েছে, কারিগরি ত্রুটি থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণভাবে গাড়িটি রাস্তায় নামানোর পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আরও খবর