নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘারপাড়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাতের চূড়ান্ত সময়সূচী ঘোষণা

২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঈদগাহ ও মাসজিদসমূহে ঈদের জামাতের চূড়ান্ত সময়সূচী প্রকাশকরেছে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা জানানো হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামাতের সময়সূচী নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো:

পৌরসভা ও জহুরপুর ইউনিয়ন: পৌরসভা এলাকায় দোহাকুলা বাজার ঈদগাহ ময়দান ও বাঘারপাড়া সিদ্দীকীয়া মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৮.০০ টায় জামাত অনুষ্ঠিত হবে। বাঘারপাড়া মহিউসসুন্নাহ কওমী মাদরাসা ঈদগাহ ময়দানের সময়ও স্থানীয়ভাবে নির্ধারিত হবে। জহুরপুর ইউনিয়নের খালিয়া, রাজাপুর, ছোট খুদড়া, মাঝিয়ালি, নরসিংহপুর, লক্ষ্মীপুর, সলুয়া, বাতিডাঙ্গা, পদ্মবিলা ও পুখুরিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮.০০ টায় জামাত হবে। বেতালপাড়া, হিংগারপাড়া, গরীবপুর, জহুরপুর, হলদা, পুখুরিয়া পশ্চিমপাড়া, তৈলকুপ ও জহুরপুর মধ্যপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া চাঁদপুর, যাদবপুর, চতুরবাড়িয়া ও হলিহট্ট ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় জামাত হবে।

বন্দবিলা ইউনিয়ন: সেকেন্দারপুর, মির্জাপুর, চাঁপাতলা, খাজুরা মাদরাসা, পার্বতীপুর, রামকৃষ্ণপুর ও ভবানীপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। ধান্যপুড়া ও প্রেমচারা পূর্বপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮.০০ টায় জামাত হবে। খাজুরা বাসস্ট্যান্ড, সাদিপুর, বন্দবিলা ঈদগাহ, পাঠান পাইকপাড়া, গাইডঘাট ও ভাটার আমতলা ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় জামাত শুরু হবে। নিমতলী ঈদগাহ ময়দানে সকাল ৮.০০ টা ও ৯.০০ টায় দুটি জামাত হবে। প্রেমচারা মাদরাসা ও প্রেমচারা পূর্বপাড়ার দ্বিতীয় জামাত সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হবে।

রায়পুর ও ধলগ্রাম ইউনিয়ন: সিলুমপুর বাজার, আজমপুর বাজার, জয়নগর মাদরাসা, কয়ালখালি, নলডাঙ্গা ও বনগ্রাম ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত হবে। আজমপুর ও দুর্গাপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.০০ টায় নামাজ হবে। কৃষ্ণনগর, ভদ্রডাঙ্গা, রায়পুর, আগড়া, ধলগ্রাম ও বরভাগ ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় জামাত হবে। খলগ্রাম বাজার মাদরাসা, বল্লামুখ ও আন্দুলবাড়ীয়া দাঃ মাঃ ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত হবে। দশপাখিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯.৩০ মিনিটে, আন্দুলবাড়ীয়া প্রাঃ স্কুল ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় এবং অষ্ঠাইখোলা ঈদগাহ ময়দানে সকাল ১০.০০ টায় জামাত অনুষ্ঠিত হবে।

নারিকেলবাড়ীয়া ও দোহাকুলা ইউনিয়ন:পশ্চিমা ঈদগাহ, ক্ষেত্রপালা প্রাইমারী স্কুল, দৌলতপুর প্রাইমারী স্কুল ও মালঞ্চী প্রাইমারী স্কুল ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় জামাত হবে। নারিকেলবাড়ীয়া পুলিশ ফাঁড়িতে সকাল ৮.০০ টায় এবং নারিকেলবাড়ীয়া বাজার মসজিদ ও পুনিহার বাজার ও ধুপখালী ভোগের হাটে সকাল ৮.৩০ মিনিটে জামাত হবে। খানপুর হাই স্কুল ও দয়ারামপুর মাদরাসায় সকাল ৯.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। দোহাকুলা ইউনিয়নের ইন্দ্রা, মামুদালীপুর প্রাইমারী স্কুল, গলগলিয়া, খলসী পুরাতন, নওয়াপাড়া ও ছাইবাড়ীয়া পুরাতন ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় জামাত হবে। মামুদালীপুর উত্তরপাড়া, বহরমপুর মাদরাসা, তালবাড়ীয়া, কুঠিবাড়ী মাদরাসা, বাউলিয়া মাদরাসা, দোহাকুলা শালবর হাট পাড়া, আগ দোহাকুলা স্কুল, খলসী স্কুল, বহরমপুর ঈদগাহ, শুকদেবনগর ও ছাইবাড়ীয়া বাজার ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত হবে। এছাড়া বাউলিয়া হাফেজী মাদরাসায় সকাল ৮.০০ টায়, ঠাকুরকাঠী ঈদগাহে সকাল ৮.১৫ মিনিটে এবং শালবর হাট দোহাকুলা জামে মসজিদে সকাল ৮.৪৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

বাসুয়াড়ী, দরাজহাট ও জামদিয়া ইউনিয়ন: বাসুয়াড়ী ইউনিয়নের আয়াপুর, রোস্তমপুর, চাড়াভিটা নতুন, মাহমুদপুর খানপাড়া জামে মসজিদ, খলিলপুর, ওয়াদিপুর বটতলা, জামালপুর, বাগডাঙ্গা, রাধানগর পূর্বপাড়া ও আলাদিপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত হবে। মাহমুদপুর বিশ্বাসপাড়া, ওয়াদিপুর মাদরাসা ও সাইটখালী ইয়াছিন তলা ঈদগাহে সকাল ৮.৪৫ মিনিটে জামাত হবে। চাড়াভিটা পুরাতন ও কিসমত মাহমুদপুর ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় জামাত হবে। দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া+বাঘারপাড়া মোড়, মহিরন স্কুল ও ছাতিয়ানতলা বাজার জামে মসজিদে সকাল ৮.০০ টায় জামাত হবে। হাবুল্লা বাজার ও পুকুরিয়া ঈদগাহে সকাল ৯.০০ টায় এবং পারকুল স্কুল মাঠ ও বলরামপুর-দাতপুর ঈদগাহে সকাল ৮.৩০ মিনিটে জামাত হবে। জামদিয়া ইউনিয়নের করিমপুর ঈদগাহে সকাল ৯.৩০ মিনিটে এবং দত্তরাস্তা ও ছোট ভিটাবেল্লা দক্ষিণপাড়ায় সকাল ৮.৪৫ মিনিটে জামাত হবে। এছাড়া ভাংগুড়া, ধলগা রাস্তা, আদমপুর স্কুল, ভিটাবেল্লা বাজার, তেঘরী, ছোট ভিটাবেল্লা উত্তরপাড়া, আলাদিপুর, জয়রামপুর ও বারভাগ ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

প্রচারে: উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, বাঘারপাড়া, যশোর।

আরও খবর