যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে আজিম মোল্যা (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নরেন্দ্রপুর বটতলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আহত আজিম মোল্যা সদর উপজেলার চাউলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে। অন্যদিকে, অভিযুক্ত হামলাকারী মনিরুল ইসলাম নরেন্দ্রপুর বটতলা এলাকার মোন্নাফের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিম মোল্যা তার পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে সকালে মনিরুল ইসলামের বাড়িতে যান। সেখানে টাকার বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুল উত্তেজিত হয়ে আজিমকে মারধর শুরু করেন। বিবাদের একপর্যায়ে মনিরুল ধারালো চাকু দিয়ে আজিমের নাভির উপরে আঘাত করে গুরুতর জখম করেন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আজিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ কবির হোসেন মোল্যা জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ সদস্য পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্ত মনিরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৪ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে